জনতার অনলাইন প্রেস ক্লাব
নির্বাচন

নির্বাচন

৫ নং ভান্ডারকোট ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা মেম্বার পদে শারমিন বেগমের প্রার্থীতা

৫ নং ভান্ডারকোট ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা মেম্বার পদে শারমিন বেগমের প্রার্থীতা

এস্টাফ রিপোর্ট 

নুরুজ্জামান সাকিব 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ৫ নং ভান্ডারকোট ইউনিয়নে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। এই নির্বাচনে ১২৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন মোসাঃ শারমিন বেগম।

তিনি ৫ নং ভান্ডারকোট ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সরদারের সহধর্মিনী। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নারী ও শিশুদের নিয়ে সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে জড়িত। এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থনকে পুঁজি করে তিনি এবার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন।

সং, দক্ষ, জনবান্ধব এই তিনটি শব্দকে তার রাজনীতির মূলমন্ত্র হিসেবে বেছে নিয়েছেন শারমিন বেগম। তার নির্বাচনী স্লোগান উন্নয়নের ধারায় স্মার্ট ইউনিয়ন গড়ার প্রত্যয়। 

তিনি বলেন, ৫ নং ভান্ডারকোট ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার স্বপ্ন। নির্বাচিত হলে তিনি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তার বিষয়গুলোকে অগ্রাধিকার দেবেন। বিশেষ করে পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা জানান তিনি।

প্রচারপত্রে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনার ভোট আপনি দিন, যোগ্য প্রার্থীকে বেছে নিন। আমি আপনাদের সেবক হতে চাই, নেতা নয়। সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটারদের মতে, একজন নারী প্রার্থী হিসেবে শারমিন বেগম নারীদের সমস্যা ও সম্ভাবনা সবচেয়ে ভালোভাবে উপলব্ধি করেন। তার নেতৃত্বে ভান্ডারকোট ইউনিয়নে উন্নয়নের নতুন ধারা সূচনা হবে বলে তারা আশাবাদী।

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, শারমিন বেগমের প্রচারণার গতি ততই বাড়ছে। এলাকার অলিতে-গলিতে এখন তার স্মার্ট ইউনিয়ন গড়ার প্রত্যয়ের কথাই শোনা যাচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


৫ নং ভান্ডারকোট ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা মেম্বার পদে শারমিন বেগমের প্রার্থীতা

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
এস্টাফ রিপোর্ট নুরুজ্জামান সাকিব আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ৫ নং ভান্ডারকোট ইউনিয়নে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। এই নির্বাচনে ১২৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন মোসাঃ শারমিন বেগম।তিনি ৫ নং ভান্ডারকোট ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সরদারের সহধর্মিনী। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নারী ও শিশুদের নিয়ে সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে জড়িত। এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থনকে পুঁজি করে তিনি এবার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন।সং, দক্ষ, জনবান্ধব এই তিনটি শব্দকে তার রাজনীতির মূলমন্ত্র হিসেবে বেছে নিয়েছেন শারমিন বেগম। তার নির্বাচনী স্লোগান উন্নয়নের ধারায় স্মার্ট ইউনিয়ন গড়ার প্রত্যয়। তিনি বলেন, ৫ নং ভান্ডারকোট ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার স্বপ্ন। নির্বাচিত হলে তিনি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তার বিষয়গুলোকে অগ্রাধিকার দেবেন। বিশেষ করে পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা জানান তিনি।প্রচারপত্রে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনার ভোট আপনি দিন, যোগ্য প্রার্থীকে বেছে নিন। আমি আপনাদের সেবক হতে চাই, নেতা নয়। সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটারদের মতে, একজন নারী প্রার্থী হিসেবে শারমিন বেগম নারীদের সমস্যা ও সম্ভাবনা সবচেয়ে ভালোভাবে উপলব্ধি করেন। তার নেতৃত্বে ভান্ডারকোট ইউনিয়নে উন্নয়নের নতুন ধারা সূচনা হবে বলে তারা আশাবাদী।নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, শারমিন বেগমের প্রচারণার গতি ততই বাড়ছে। এলাকার অলিতে-গলিতে এখন তার স্মার্ট ইউনিয়ন গড়ার প্রত্যয়ের কথাই শোনা যাচ্ছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
৫ নং ভান্ডারকোট ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা মেম্বার পদে শারমিন বেগমের প্রার্থীতা
0:00 0:00
1.0x