আসন্ন বেলাবো উপজেলার আমলাব ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জনপ্রিয়তার শীর্ষে ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শাহ্ -রিমান রাব্বি। তিনি জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত। বর্তমানে আমলাব ইউনিয়ন সাইর্বার দলের সাধারণ সম্পাদক। ছোট বেলা থেকে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশে আর্দশিত।
এলাকাতে ভোটারদের ধারে ধারে তিনি গিয়ে নির্বাচনী গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। একজন সৎ, শিক্ষিত,পরোপকারী, প্রানবন্ত মানুষ। মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন (বকুল) সাহেবের অত্যন্ত আস্থাভাজন শাহ্- রিমান রাব্বি।
তরুণ প্রজন্মের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে স্বানীয়দের দাবি। পাশাপাশি এলাকার বয়োজ্যেষ্ঠ মুরুব্বিদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ ও সহজে সবার সাথে মিশে যাওয়ার কারণে সর্বস্থরের মানুষের কাছে গ্রহনযোগ্যতা রয়েছে বলে অনেকেই জানান।
স্বানীয়রা জানান, শাহ্- রিমান রাব্বি মেম্বার নির্বাচিত হলে এলাকার মানুষের সুখে- দুঃখে পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন। তারা আরও বলেন, সে জনপ্রতিনিধি নির্বাচিত হলে নাগরিকের জন্য সরকারকর্তৃক যে সুযোগ – সুবিধা বরাদ্দ থাকে তার সুষ্ঠু ও ন্যায্য অধিকার পাবে নাগরিকগন।
নির্বাচনী প্রস্তুতি ও প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে শাহ্ -রিমান রাব্বি জানান,আমি বি এন পির রাজনীতি সাথে সম্পৃক্ত। ছোট বেলা থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশ আমাকে অনুপ্রাণিত করেন। আমি আমার ৬ নং ওয়ার্ড লাখপুর গ্রামের প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমি সকলের পাশে থাকতে চাই। ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করে জনগনের পাশে থাকার সুযোগ করে দিলে আমি আমার দায়িত্ব সঠিক ও স্বতঃস্ফূর্তভাবে পালন করবো।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

মতামত