মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের পয়শা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো:আবুল কাশেম খাঁন।গতকাল শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কমিটির সদস্যদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।এ সময় লৌহজং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার মনিরা আক্তার উপস্থিত ছিলেন।এর আগে গত বৃহস্পতিবার নির্ধারিত তফসিল অনুযায়ী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্ধারিত পদগুলোতে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মনিরা আক্তার।
নবগঠিত কমিটিতে দাতা সদস্য হিসেবে রয়েছেন হাজী শহিদুল ইসলাম রনি।অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন শাহিন খান,সাংবাদিক তাজুল ইসলাম রাকিব,মো:রিয়াজুল বেপারি ও মো:হানিফ শেখ।সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হয়েছেন শারমিন আক্তার। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মোহাম্মদ মঞ্জুরুল হক ও মো:আব্দুল খালেক।সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হয়েছেন পলি রানী সেন।কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রামপ্রসাদ পাল।
কমিটি গঠন ও সভাপতি নির্বাচনের সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন,নতুন ম্যানেজিং কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন,শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

মতামত