জনতার অনলাইন প্রেস ক্লাব
নির্বাচন

নির্বাচন

৫ ধাপে হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি'

৫ ধাপে হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি'
স্থায়ী সরকার নির্বাচনীয় ঘোষণার তারিখ ছবি চিত্র

দেশের সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট দিয়ে এই নির্বাচন শুরু হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, নির্বাচন উপযোগী প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে ৫ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের ধাপসমূহ:

প্রথম ধাপ: ২১ জানুয়ারি ২০২৭ - ৮০টি উপজেলার: ৮১৫টি ইউপি

দ্বিতীয় ধাপ: ৪ ফেব্রুয়ারি ২০২৭

তৃতীয় ধাপ:  ২৯ এপ্রিল ২০২৭

চতুর্থ ধাপ: ১৩ মে ২০২৭

পঞ্চম ও শেষ ধাপ: ২৭ মে ২০২৭

তিনি আরও বলেন, ৫টি ধাপের ভোটই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। কমিশন শুধু ভোটের স্লট ঘোষণা করবে, আর জেলা নির্বাচন কর্মকর্তারা ভোটের ৩৮ থেকে ৪২ দিন আগে তফসিল ঘোষণা করবেন।

সদর উপজেলাগুলোকে অগ্রাধিকার দিয়ে এবং বর্ণানুক্রমিকভাবে সব জেলার ইউনিয়নগুলোতে ধাপে ধাপে নির্বাচন আয়োজন করা হবে বলে জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


৫ ধাপে হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি'

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image
দেশের সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট দিয়ে এই নির্বাচন শুরু হবে।সোমবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি জানান, নির্বাচন উপযোগী প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে ৫ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনের ধাপসমূহ:প্রথম ধাপ: ২১ জানুয়ারি ২০২৭ - ৮০টি উপজেলার: ৮১৫টি ইউপিদ্বিতীয় ধাপ: ৪ ফেব্রুয়ারি ২০২৭তৃতীয় ধাপ:  ২৯ এপ্রিল ২০২৭চতুর্থ ধাপ: ১৩ মে ২০২৭পঞ্চম ও শেষ ধাপ: ২৭ মে ২০২৭তিনি আরও বলেন, ৫টি ধাপের ভোটই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। কমিশন শুধু ভোটের স্লট ঘোষণা করবে, আর জেলা নির্বাচন কর্মকর্তারা ভোটের ৩৮ থেকে ৪২ দিন আগে তফসিল ঘোষণা করবেন।সদর উপজেলাগুলোকে অগ্রাধিকার দিয়ে এবং বর্ণানুক্রমিকভাবে সব জেলার ইউনিয়নগুলোতে ধাপে ধাপে নির্বাচন আয়োজন করা হবে বলে জানান তিনি।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
৫ ধাপে হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি'
0:00 0:00
1.0x