জনতার অনলাইন প্রেস ক্লাব
জন দুর্ভোগ

জন দুর্ভোগ

নাউতারায় গোদার বাজার মন্দির বিরোধ মেটাতে প্রশাসনের উদ্যোগে সালিশ বৈঠক

নাউতারায় গোদার বাজার মন্দির বিরোধ মেটাতে প্রশাসনের উদ্যোগে সালিশ বৈঠক
মোঃ মনোয়ার হোসেন জনতার অনলাইন প্রেস ক্লাব একনিষ্ঠ পথ চলা

মোঃ মনোয়ার হোসেন ডিমলা নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলার ৬ নং নাউতারা ইউনিয়নের গোদার বাজার মন্দিরকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে এ বৈঠকের আয়োজন করা হয়। পারস্পরিক আলোচনা, মতবিনিময় ও সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করাই ছিল বৈঠকের মূল লক্ষ্য।

উক্ত সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ৬ নং নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকলে।

বৈঠকে বক্তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গঠনমূলক আলোচনার মধ্য দিয়েই বিদ্যমান সমস্যার স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা সম্ভব। এলাকায় শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে একটি সুন্দর ও সহাবস্থানমূলক সমাজ গড়ে তোলাই হোক সবার অঙ্গীকার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


নাউতারায় গোদার বাজার মন্দির বিরোধ মেটাতে প্রশাসনের উদ্যোগে সালিশ বৈঠক

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image
মোঃ মনোয়ার হোসেন ডিমলা নীলফামারীনীলফামারীর ডিমলা উপজেলার ৬ নং নাউতারা ইউনিয়নের গোদার বাজার মন্দিরকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বুধবার এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে এ বৈঠকের আয়োজন করা হয়। পারস্পরিক আলোচনা, মতবিনিময় ও সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করাই ছিল বৈঠকের মূল লক্ষ্য।উক্ত সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ৬ নং নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকলে।বৈঠকে বক্তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গঠনমূলক আলোচনার মধ্য দিয়েই বিদ্যমান সমস্যার স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা সম্ভব। এলাকায় শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে একটি সুন্দর ও সহাবস্থানমূলক সমাজ গড়ে তোলাই হোক সবার অঙ্গীকার।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
নাউতারায় গোদার বাজার মন্দির বিরোধ মেটাতে প্রশাসনের উদ্যোগে সালিশ বৈঠক
0:00 0:00
1.0x