জনতার অনলাইন প্রেস ক্লাব
নির্বাচন

নির্বাচন

১০ নং কর্শাকড়িয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচন

’১৫ হাজার ভোট কাষ্টিং হলে ১০ হাজার পাব’- নির্বাচনে ফেরার ঘোষণা হাজী জালাল উদ্দিনের

’১৫ হাজার ভোট কাষ্টিং হলে ১০ হাজার পাব’- নির্বাচনে ফেরার ঘোষণা হাজী জালাল উদ্দিনের

কিশোরগঞ্জের ১০ নং কর্শাকড়িয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের অনুরোধ ও চাপের মুখে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন হাজী জালাল উদ্দিন। তিনি জানিয়েছেন, শুরুতে নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা না থাকলেও এলাকাবাসীর আগ্রহ ও ভালোবাসার কারণে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে হাজী জালাল উদ্দিন বলেন, “আমি নির্বাচনে প্রার্থী হতে চাইনি। কিন্তু জনগণের চাপে আমাকে প্রার্থী হতে হয়েছে। বিগত নির্বাচনে দলমত নির্বিশেষে সবার ভালোবাসা নিয়ে ভোটের মাধ্যমে আমি বিজয়ী হয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সেই বিজয়ের হাসি আল্লাহ তায়ালা আমার পক্ষে কবুল করেননি।”

বিগত নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ভোট গণনার সময় সর্বশেষ কেন্দ্রের ব্যালট ওই কেন্দ্রে গণনা না করে কয়েকজন ব্যক্তি প্রভাব খাটিয়ে র‍্যাবের মাধ্যমে ব্যালটগুলো অন্য স্থানে নিয়ে গণনা করে ফলাফল ঘোষণা করেছিলেন। এ ছাড়া তাঁর ভাষ্য অনুযায়ী, তৎকালীন সময়ে তিনি বিএনপির সভাপতি থাকায় নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন করতে পারবেন না—এমন প্রচারণাও চালানো হয়েছিল। সে সময় তৎকালীন সরকারের সমর্থিত প্রার্থীকে ভোট দিলে ইউনিয়নের উন্নয়ন হবে বলেও প্রচার করা হয়েছিল বলে তিনি দাবি করেন।

নিজের নির্বাচনী অবস্থান তুলে ধরে হাজী জালাল উদ্দিন বলেন, “আমি বিশ্বাস করি, ইউনিয়নের সব ভোটারই আমার শক্তি। আমার ধারণা, ইউনিয়নে ১৫ হাজার ভোট কাস্টিং হলে আমি ১০ হাজার ভোট পাব। বারবার নির্বাচনে অংশ নিয়ে দেখেছি, জনগণ আমার পক্ষে থাকলেও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কারণে নির্বাচিত হতে পারিনি।”

তিনি আরও বলেন, এবার তাঁর দল ক্ষমতায় থাকায় নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ থাকবে না এবং এ ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না বলে তিনি বিশ্বাস করেন।

হাজী জালাল উদ্দিন বলেন, ইউনিয়নবাসীর সেবা করাই তাঁর মূল লক্ষ্য। মহান আল্লাহ তাঁকে কবুল করলে স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী হয়ে জনগণের খেদমত করতে চান তিনি। এ জন্য সবার দোয়া কামনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


’১৫ হাজার ভোট কাষ্টিং হলে ১০ হাজার পাব’- নির্বাচনে ফেরার ঘোষণা হাজী জালাল উদ্দিনের

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image
কিশোরগঞ্জের ১০ নং কর্শাকড়িয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের অনুরোধ ও চাপের মুখে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন হাজী জালাল উদ্দিন। তিনি জানিয়েছেন, শুরুতে নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা না থাকলেও এলাকাবাসীর আগ্রহ ও ভালোবাসার কারণে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে হাজী জালাল উদ্দিন বলেন, “আমি নির্বাচনে প্রার্থী হতে চাইনি। কিন্তু জনগণের চাপে আমাকে প্রার্থী হতে হয়েছে। বিগত নির্বাচনে দলমত নির্বিশেষে সবার ভালোবাসা নিয়ে ভোটের মাধ্যমে আমি বিজয়ী হয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সেই বিজয়ের হাসি আল্লাহ তায়ালা আমার পক্ষে কবুল করেননি।”বিগত নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ভোট গণনার সময় সর্বশেষ কেন্দ্রের ব্যালট ওই কেন্দ্রে গণনা না করে কয়েকজন ব্যক্তি প্রভাব খাটিয়ে র‍্যাবের মাধ্যমে ব্যালটগুলো অন্য স্থানে নিয়ে গণনা করে ফলাফল ঘোষণা করেছিলেন। এ ছাড়া তাঁর ভাষ্য অনুযায়ী, তৎকালীন সময়ে তিনি বিএনপির সভাপতি থাকায় নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন করতে পারবেন না—এমন প্রচারণাও চালানো হয়েছিল। সে সময় তৎকালীন সরকারের সমর্থিত প্রার্থীকে ভোট দিলে ইউনিয়নের উন্নয়ন হবে বলেও প্রচার করা হয়েছিল বলে তিনি দাবি করেন।নিজের নির্বাচনী অবস্থান তুলে ধরে হাজী জালাল উদ্দিন বলেন, “আমি বিশ্বাস করি, ইউনিয়নের সব ভোটারই আমার শক্তি। আমার ধারণা, ইউনিয়নে ১৫ হাজার ভোট কাস্টিং হলে আমি ১০ হাজার ভোট পাব। বারবার নির্বাচনে অংশ নিয়ে দেখেছি, জনগণ আমার পক্ষে থাকলেও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কারণে নির্বাচিত হতে পারিনি।”তিনি আরও বলেন, এবার তাঁর দল ক্ষমতায় থাকায় নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ থাকবে না এবং এ ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না বলে তিনি বিশ্বাস করেন।হাজী জালাল উদ্দিন বলেন, ইউনিয়নবাসীর সেবা করাই তাঁর মূল লক্ষ্য। মহান আল্লাহ তাঁকে কবুল করলে স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী হয়ে জনগণের খেদমত করতে চান তিনি। এ জন্য সবার দোয়া কামনা করেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
’১৫ হাজার ভোট কাষ্টিং হলে ১০ হাজার পাব’- নির্বাচনে ফেরার ঘোষণা হাজী জালাল উদ্দিনের
0:00 0:00
1.0x