কোম্পানীগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান এমপি ফখরুল ইসলামের
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি ঃ
আবদুল আউয়াল
২৬-০৮-২০২৬ইং
সরকারের কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামের উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বসুরহাট পৌরসভার সার্বিক সহযোগিতায় ঐতিহাসিক শংকর বংশী খাল পরিষ্কার করার মাধ্যমে এই পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কার্যক্রম পরিদর্শনকালে ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এমপি ফখরুল ইসলাম বলেন, "ডেঙ্গুর বিস্তার রোধে মশার বংশবৃদ্ধি ধ্বংস করা অত্যন্ত জরুরি। এজন্য বাসাবাড়ির আশপাশে পানি জমে থাকা রোধ করতে হবে এবং খাল-বিল ও নর্দমা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।" নিজের চারপাশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুমুক্ত কোম্পানীগঞ্জ গড়ে তুলতে তিনি সর্বস্তরের সাধারণ মানুষকে এগিয়ে আসার অনুরোধ জানান।
কর্মসূচিতে বসুরহাট পৌরসভার প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ নাগরিকেরা উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

মতামত