নওগাঁর বদলগাছীতে ১০ বছরের এতিম শিশুর চিকিৎসার জন্য মানবিক সহায়তার আবেদন
রিপোর্ট :
মোহাম্মদ সুমন হোসাইনঃ
চিকিৎসার অভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ছে নওগাঁর বদলগাছী উপজেলার ১০ বছর বয়সী এক এতিম শিশু মোছাঃ লাবনী। জন্মের ৪ বছর বয়স থেকে ডায়াবেটিসে আক্রান্ত এই শিশুটি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, লাবনীর বাড়ি বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামে। ছোটবেলায় মাকে হারানো এই শিশুটি বর্তমানে খালার বাড়িতে বড় হচ্ছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি খালাতো ভাই মোঃ ফিরোজ হোসেন। তিনি জানান, আমার কোন জমি-জমা নেই ৪ জনের সংসার চলে অর্ধাহারে। তার উপর মেয়েটার চিকিৎসার ব্যয়বহুল খরচ চালানো আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন লাবনীর শরীরে ডায়াবেটিসের মাত্রা অনেক বেশি। দ্রুত উন্নত চিকিৎসা না করালে তার জীবন সংকটাপন্ন হয়ে পড়বে।
এমতাবস্থায় সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের কাছে লাবনীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তার পরিবার।
সহায়তা পাঠানোর ঠিকানা:
নাম:মোঃ ফিরোজ হোসেন
ঠিকানা: গ্রাম- ইসমাইলপুর, ডাকঘর- মিঠাপুর, উপজেলা- বদলগাছী, জেলা- নওগাঁ
মোবাইল ও নগদ : 01309217734
আপনার সামান্য সহায়তাই বাঁচাতে পারে একটি নিষ্পাপ প্রাণ।
তারিখ: ২৭ আগস্ট ২০২৬

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

মতামত