জনতার অনলাইন প্রেস ক্লাব

বোদা উপজেলার বলরামহাটে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত

বোদা উপজেলার বলরামহাটে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত
ছবি: সংগ্রীহিত

বোদা উপজেলার বলরামহাটে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত

আব্দুল্লাহ্ আল মামুন, বোদা(পঞ্চগড়) প্রতিনিধি:


রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার বলরামহাটে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বলরামহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বলরামহাট যুব উন্নয়ন সংঘের আয়োজনে অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করে ‘হিমালয় কন্যা ব্লাড ডোনার সোসাইটি’।


দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৩১০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। একই সঙ্গে উপস্থিত সকলকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।

আয়োজক সংগঠনের পক্ষে জানানো হয়, জরুরি প্রয়োজনে মানুষ যেন সহজে রক্তদাতা খুঁজে পান এবং রক্তের অভাবে কোনো মুমূর্ষু রোগীর জীবন যাতে ঝুঁকিতে না পড়ে—সেই লক্ষ্যেই তারা এ সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন। তারা জানান, তরুণদের সামান্য রক্তদান অন্য এক মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সমাজের সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসা উচিত।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বলরামহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নিতাই চাঁদ বর্মন, বলরামহাট যুব উন্নয়ন সংঘের সভাপতি হুসনে মিরাজ, সাধারণ সম্পাদক মোঃ সুমন ইসলাম বাবু, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হাসান এবং নির্বাহী সদস্য বাধন চন্দ্র বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন সংঘের সদস্য পাইলট, রাশেদ, ইয়াসিন, আরিফ, সৌমিক, আশিক, রুবেল ও মিরাজ।

দিনব্যাপী এ কার্যক্রমে টেকনিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করেন ইমন ইসলাম, সাগর ইসলাম, রনি ইসলাম, হানিফ ইসলাম ও জিহাদ ইসলাম।


বলরামহাট যুব উন্নয়ন সংঘের এমন মানবিক ও সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এলাকাটি সাধারণ মানুষ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


বোদা উপজেলার বলরামহাটে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image
বোদা উপজেলার বলরামহাটে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিতআব্দুল্লাহ্ আল মামুন, বোদা(পঞ্চগড়) প্রতিনিধি:রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার বলরামহাটে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।বলরামহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বলরামহাট যুব উন্নয়ন সংঘের আয়োজনে অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করে ‘হিমালয় কন্যা ব্লাড ডোনার সোসাইটি’।দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৩১০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। একই সঙ্গে উপস্থিত সকলকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।আয়োজক সংগঠনের পক্ষে জানানো হয়, জরুরি প্রয়োজনে মানুষ যেন সহজে রক্তদাতা খুঁজে পান এবং রক্তের অভাবে কোনো মুমূর্ষু রোগীর জীবন যাতে ঝুঁকিতে না পড়ে—সেই লক্ষ্যেই তারা এ সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন। তারা জানান, তরুণদের সামান্য রক্তদান অন্য এক মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সমাজের সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসা উচিত।ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বলরামহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নিতাই চাঁদ বর্মন, বলরামহাট যুব উন্নয়ন সংঘের সভাপতি হুসনে মিরাজ, সাধারণ সম্পাদক মোঃ সুমন ইসলাম বাবু, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হাসান এবং নির্বাহী সদস্য বাধন চন্দ্র বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন সংঘের সদস্য পাইলট, রাশেদ, ইয়াসিন, আরিফ, সৌমিক, আশিক, রুবেল ও মিরাজ।দিনব্যাপী এ কার্যক্রমে টেকনিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করেন ইমন ইসলাম, সাগর ইসলাম, রনি ইসলাম, হানিফ ইসলাম ও জিহাদ ইসলাম।বলরামহাট যুব উন্নয়ন সংঘের এমন মানবিক ও সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এলাকাটি সাধারণ মানুষ।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
বোদা উপজেলার বলরামহাটে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত
0:00 0:00
1.0x