দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নে পারিবারিকভাবে আয়োজিত মিলাদ মাহফিলের অনুষ্ঠানে ডেকোরেশনের প্যান্ডেলের গেটে বি,দ্যুৎস্পৃ,ষ্ট হয়ে মুরাদ হোসেন (১৬) নামে এক কিশোরের মৃ ত্যু হয়েছে।
শুক্রবার দিনাজপুর সদর উপজেলার ১ নং চেহেলগাজী ইউনিয়নের পশ্চিম শিবরামপুর ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নি,হত মুরাদ হোসেন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম তার বাড়িতে পারিবারিকভাবে মিলাদ মাহফিলের আয়োজন করেন। এ উপলক্ষে বাড়িতে ডেকোরেশনের প্যান্ডেল তৈরি করা হয়। একপর্যায়ে প্যান্ডেলের গেটের কাছে গেলে মুরাদ হোসেন বি,দ্যু,ৎস্পৃ,ষ্ট হন।
প্রতিবেশীরা জানান, বি,দ্যু,ৎস্পৃষ্ট হয়ে মুরাদ গুরুতর আ,হত হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃ,ত ঘোষণা করেন।
এদিকে শনিবার রাত ৮টার পর হাসপাতাল সূত্রে জানা যায়, নি,হতের ম,রদেহ হস্তান্তর নিয়ে চিকিৎসক ও স্বজনদের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি শান্ত হলে আইনগত প্রক্রিয়া শেষে ম,রদেহ পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

মতামত