জনতার অনলাইন প্রেস ক্লাব

চিকিৎসার খোঁজ নিলেন ডা. মাজহারুল আলম

গাজীপুরে ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর

গাজীপুরে ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর
গাজীপুরে ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর

গাজীপুরে ধ*র্ষ*ণের শিকার ৮ বছরের শিশুর চিকিৎসার খোঁজ নিলেন ডা. মাজহারুল আলম

গাজীপুরে ধ*র্ষ*ণের শিকার ৮ বছর বয়সী এক শিশুর চিকিৎসার খোঁজখবর নিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্যসেবা সহায়তা সেল, গাজীপুর মহানগরের প্রধান সমন্বয়কারী ডা. মাজহারুল আলম।

শনিবার (২৯ আগস্ট) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটিকে দেখতে গিয়ে তিনি তার শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

ডা. মাজহারুল আলম বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের পরামর্শক্রমে শিশুটির পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের আইনি ও স্বাস্থ্যসেবা সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ড্যাবের সদস্য সচিব ডা. খলিলুর রহমান, ড্যাব নেতা সহযোগী অধ্যাপক ডা. এনামুল হক, ডা. খায়রুজ্জামান, আবাসিক চিকিৎসক ডা. কামরুল করিম, সমাজকল্যাণ কর্মকর্তা এবং হাসপাতালের কর্মরত স্ত্রীরোগ বিশেষজ্ঞরা।

ডা. মাজহারুল আলম বলেন, নিপীড়িত নারী ও শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় আইনি ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্যসেবা সহায়তা সেল কাজ করে যাচ্ছে। শিশুটির চিকিৎসা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


গাজীপুরে ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image
গাজীপুরে ধ*র্ষ*ণের শিকার ৮ বছরের শিশুর চিকিৎসার খোঁজ নিলেন ডা. মাজহারুল আলমগাজীপুরে ধ*র্ষ*ণের শিকার ৮ বছর বয়সী এক শিশুর চিকিৎসার খোঁজখবর নিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্যসেবা সহায়তা সেল, গাজীপুর মহানগরের প্রধান সমন্বয়কারী ডা. মাজহারুল আলম।শনিবার (২৯ আগস্ট) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটিকে দেখতে গিয়ে তিনি তার শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।ডা. মাজহারুল আলম বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের পরামর্শক্রমে শিশুটির পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের আইনি ও স্বাস্থ্যসেবা সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ড্যাবের সদস্য সচিব ডা. খলিলুর রহমান, ড্যাব নেতা সহযোগী অধ্যাপক ডা. এনামুল হক, ডা. খায়রুজ্জামান, আবাসিক চিকিৎসক ডা. কামরুল করিম, সমাজকল্যাণ কর্মকর্তা এবং হাসপাতালের কর্মরত স্ত্রীরোগ বিশেষজ্ঞরা।ডা. মাজহারুল আলম বলেন, নিপীড়িত নারী ও শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় আইনি ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্যসেবা সহায়তা সেল কাজ করে যাচ্ছে। শিশুটির চিকিৎসা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
গাজীপুরে ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর
0:00 0:00
1.0x