জনতার অনলাইন প্রেস ক্লাব

আশুলিয়ায় গাঁজা-হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-

আশুলিয়ায় গাঁজা-হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-
৩১/০৮/২০২৬

আশুলিয়ায় গাঁজা-হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-

ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৫০০ পুরিয়া হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ও রাতে আশুলিয়া থানার ইয়ারপুর ও বাদাইল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা ডিবি উত্তর সূত্রে জানা গেছে, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই আরিফুল ইসলাম ও সঙ্গীয় সদস্যরা সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে ইয়ারপুর এলাকায় অভিযান চালান। এ সময় হরিদসা বাবুল ওরফে বাবুল (৫৫) নামে এক ব্যক্তিকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

অন্যদিকে, রাত ৯টার দিকে আশুলিয়ার বাদাইল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন এসআই মো. মতিউর রহমান ও সঙ্গীয় সদস্যরা। এ সময় মো. ইমন (৩৫) ও তার স্ত্রী মোসা. রুপালী (২৫)কে ৫০০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য এক লাখ ৫০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তার হরিদসা বাবুল ওরফে বাবুলের বিরুদ্ধে অন্যান্য ধারায় একটি মামলা রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


আশুলিয়ায় গাঁজা-হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image
আশুলিয়ায় গাঁজা-হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৫০০ পুরিয়া হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ও রাতে আশুলিয়া থানার ইয়ারপুর ও বাদাইল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।ঢাকা জেলা ডিবি উত্তর সূত্রে জানা গেছে, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই আরিফুল ইসলাম ও সঙ্গীয় সদস্যরা সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে ইয়ারপুর এলাকায় অভিযান চালান। এ সময় হরিদসা বাবুল ওরফে বাবুল (৫৫) নামে এক ব্যক্তিকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।অন্যদিকে, রাত ৯টার দিকে আশুলিয়ার বাদাইল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন এসআই মো. মতিউর রহমান ও সঙ্গীয় সদস্যরা। এ সময় মো. ইমন (৩৫) ও তার স্ত্রী মোসা. রুপালী (২৫)কে ৫০০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য এক লাখ ৫০ হাজার টাকা।পুলিশ জানায়, গ্রেপ্তার হরিদসা বাবুল ওরফে বাবুলের বিরুদ্ধে অন্যান্য ধারায় একটি মামলা রয়েছে।গ্রেপ্তারদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
আশুলিয়ায় গাঁজা-হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-
0:00 0:00
1.0x