জনতার অনলাইন প্রেস ক্লাব

প্রসূতি ও নবজাতকের মৃত্যু

পীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু: ডেপুটি সিভিল সার্জনকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি

পীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু: ডেপুটি সিভিল সার্জনকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি

রংপুরের পীরগঞ্জ পৌরসভা পরিচালিত নগর মাতৃসদনে চিকিৎসকের চরম অবহেলা ও দায়িত্বে গাফিলতিতে শ্রাবণী খাতুন নামে এক প্রসূতি ও তার নবজাতকের মৃত্যুর পীরগঞ্জ পৌরসভা পরিচালিত নগর মাতৃ সদন কেন্দ্রে প্রসূতিসহ নবাজাতকের মৃত্যুর ঘটনা ১৪ দিন পেরিয়ে যাওয়ার পর রংপুর সিভিল সার্জনের পক্ষ থেকে এ ঘটনায় ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তদন্ত কমিটি গঠন করায় ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে পৌর সচিবসহ নগর মাতৃসদন কর্তৃপক্ষ ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা চালাচ্ছেন মর্মে আলোচনার ঝড় উঠেছে। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য গত ১৮ই আগস্ট ২০২৬ ইংরেজি তারিখে পীরগঞ্জ পৌরসভার নগর মাতৃসদন কেন্দ্রে সন্তান প্রসবের জন্য ভর্তি করা হয়েছিল ১৯ বছর বয়সী তরুণী শ্রাবণী খাতুনকে। কিন্তু পরিবারের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা, চিকিৎসায় বিলম্ব এবং জরুরি ব্যবস্থাপনার অভাবে গর্ভের সন্তানসহ করুণ মৃত্যু হয় শ্রাবণীর। নিহত শ্রাবণীর বাবা মতিয়ার রহমান  বলেন আমার মেয়েটাকে ওরা জ্যান্ত মেরে ফেলল। আমি তাদের বিচার চাই।

‎এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়ে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে নিহত শ্রাবণীর বাবা মতিয়ার রহমান রংপুর সিভিল সার্জন দপ্তরে একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে রংপুর সিভিল সার্জন ডঃ শাহীন সুলতানা তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করেন।

‎ডিপুটি সিভিল সার্জন ডঃ ফিরোজ হাসানকে সভাপতি করে গঠিত এই ৩ সদস্যের কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে  তদন্ত করে মূল প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

‎রংপুর সিভিল সার্জন ডঃ শাহীন সুলতানা বলেন অভিযোগ পাওয়ার পরপরই আমরা ডেপুটি সিভিল সার্জনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। চিকিৎসায় কোনো ধরনের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।একটি নতুন প্রাণের আগমন যেখানে আনন্দের বার্তা নিয়ে আসার কথা ছিল, সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের খামখেয়ালিপনায় দুটি প্রাণ ঝরে যাওয়ায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, তদন্ত যেন নিরপেক্ষ হয় এবং দোষীদের যেন দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করেন।

‎পীরগঞ্জের সাধারণ মানুষের আশা, তদন্ত কমিটি ৫ দিনের মধ্যে প্রকৃত সত্য উদঘাটন করবে এবং পীরগঞ্জ পৌরসভা নগর মাতৃসদনের এই চরম অব্যবস্থাপনার অবসান ঘটিয়ে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


পীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু: ডেপুটি সিভিল সার্জনকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
রংপুরের পীরগঞ্জ পৌরসভা পরিচালিত নগর মাতৃসদনে চিকিৎসকের চরম অবহেলা ও দায়িত্বে গাফিলতিতে শ্রাবণী খাতুন নামে এক প্রসূতি ও তার নবজাতকের মৃত্যুর পীরগঞ্জ পৌরসভা পরিচালিত নগর মাতৃ সদন কেন্দ্রে প্রসূতিসহ নবাজাতকের মৃত্যুর ঘটনা ১৪ দিন পেরিয়ে যাওয়ার পর রংপুর সিভিল সার্জনের পক্ষ থেকে এ ঘটনায় ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তদন্ত কমিটি গঠন করায় ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে পৌর সচিবসহ নগর মাতৃসদন কর্তৃপক্ষ ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা চালাচ্ছেন মর্মে আলোচনার ঝড় উঠেছে। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য গত ১৮ই আগস্ট ২০২৬ ইংরেজি তারিখে পীরগঞ্জ পৌরসভার নগর মাতৃসদন কেন্দ্রে সন্তান প্রসবের জন্য ভর্তি করা হয়েছিল ১৯ বছর বয়সী তরুণী শ্রাবণী খাতুনকে। কিন্তু পরিবারের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা, চিকিৎসায় বিলম্ব এবং জরুরি ব্যবস্থাপনার অভাবে গর্ভের সন্তানসহ করুণ মৃত্যু হয় শ্রাবণীর। নিহত শ্রাবণীর বাবা মতিয়ার রহমান  বলেন আমার মেয়েটাকে ওরা জ্যান্ত মেরে ফেলল। আমি তাদের বিচার চাই।‎এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়ে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে নিহত শ্রাবণীর বাবা মতিয়ার রহমান রংপুর সিভিল সার্জন দপ্তরে একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে রংপুর সিভিল সার্জন ডঃ শাহীন সুলতানা তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করেন।‎ডিপুটি সিভিল সার্জন ডঃ ফিরোজ হাসানকে সভাপতি করে গঠিত এই ৩ সদস্যের কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে  তদন্ত করে মূল প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।‎রংপুর সিভিল সার্জন ডঃ শাহীন সুলতানা বলেন অভিযোগ পাওয়ার পরপরই আমরা ডেপুটি সিভিল সার্জনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। চিকিৎসায় কোনো ধরনের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।একটি নতুন প্রাণের আগমন যেখানে আনন্দের বার্তা নিয়ে আসার কথা ছিল, সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের খামখেয়ালিপনায় দুটি প্রাণ ঝরে যাওয়ায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, তদন্ত যেন নিরপেক্ষ হয় এবং দোষীদের যেন দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করেন।‎পীরগঞ্জের সাধারণ মানুষের আশা, তদন্ত কমিটি ৫ দিনের মধ্যে প্রকৃত সত্য উদঘাটন করবে এবং পীরগঞ্জ পৌরসভা নগর মাতৃসদনের এই চরম অব্যবস্থাপনার অবসান ঘটিয়ে জড়িতদের আইনের আওতায় আনা হবে।‎

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
পীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু: ডেপুটি সিভিল সার্জনকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি
0:00 0:00
1.0x