জনতার অনলাইন প্রেস ক্লাব

সাভারে ৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার-

সাভারে ৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার-
০১/০৯/২০২৬

সাভারে ৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার-

ঢাকা সাভারে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর শাখা। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক ব্যবসায়ী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন কলমা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন আশুলিয়া থানার বাসাইদ এলাকার মো. সাগর মিয়া (২৭) ও মো. বাবুল সরকার (৫৪)।

ঢাকা জেলা ডিবি উত্তর শাখার পুলিশ জানায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি উত্তর শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহাদাৎ হোসেনসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

ডিবি জানায়, গ্রেপ্তার সাগর মিয়ার বিরুদ্ধে মাদক ও অন্যান্য আইনে মোট দুটি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার বাবুল সরকারের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


সাভারে ৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার-

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
সাভারে ৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার-ঢাকা সাভারে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর শাখা। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক ব্যবসায়ী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন কলমা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন আশুলিয়া থানার বাসাইদ এলাকার মো. সাগর মিয়া (২৭) ও মো. বাবুল সরকার (৫৪)।ঢাকা জেলা ডিবি উত্তর শাখার পুলিশ জানায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি উত্তর শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহাদাৎ হোসেনসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।ডিবি জানায়, গ্রেপ্তার সাগর মিয়ার বিরুদ্ধে মাদক ও অন্যান্য আইনে মোট দুটি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার বাবুল সরকারের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সাভারে ৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার-
0:00 0:00
1.0x