জনতার অনলাইন প্রেস ক্লাব

রানীরবন্দরে লাইসেন্স ছাড়া চিকিৎসা দেওয়ায় ১৫ দিনের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

 মোঃ আমজাদ হোসেন 

ক্রাইম রিপোর্টার 

দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকায় লাইসেন্স ছাড়া চিকিৎসা দেওয়ার অপরাধে মো. মনোয়ারুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) রানীরবন্দর এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত মো. মনোয়ারুল ইসলাম (৪২) দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ি গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। বর্তমানে তিনি চিরিরবন্দর উপজেলার নশরতপুর এলাকায় বসবাস করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স ছাড়া চিকিৎসা প্রদান করার অপরাধে তাকে ১৫ দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানটি পরিচালনা করেন চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ আফরোজ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে লাইসেন্সবিহীন চিকিৎসা প্রদানসহ অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রানীরবন্দরে লাইসেন্স ছাড়া চিকিৎসা দেওয়ায় ১৫ দিনের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
রানীরবন্দরে লাইসেন্স ছাড়া চিকিৎসা দেওয়ায় ১৫ দিনের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা মোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার দিনাজপুর।দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকায় লাইসেন্স ছাড়া চিকিৎসা দেওয়ার অপরাধে মো. মনোয়ারুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২ সেপ্টেম্বর) রানীরবন্দর এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্ত মো. মনোয়ারুল ইসলাম (৪২) দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ি গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। বর্তমানে তিনি চিরিরবন্দর উপজেলার নশরতপুর এলাকায় বসবাস করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স ছাড়া চিকিৎসা প্রদান করার অপরাধে তাকে ১৫ দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।অভিযানটি পরিচালনা করেন চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ আফরোজ।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে লাইসেন্সবিহীন চিকিৎসা প্রদানসহ অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
রানীরবন্দরে লাইসেন্স ছাড়া চিকিৎসা দেওয়ায় ১৫ দিনের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা
0:00 0:00
1.0x