জনতার অনলাইন প্রেস ক্লাব

চিরিরবন্দরে ১০০ গ্রাম গাঁজাসহ দুইজনের কারাদণ্ড

চিরিরবন্দরে ১০০ গ্রাম গাঁজাসহ দুইজনের কারাদণ্ড

চিরিরবন্দরে ১০০ গ্রাম গাঁজাসহ দুইজনের কারাদণ্ড

চিরিরবন্দরে ১০০ গ্রাম গাঁজাসহ দুইজনের কারাদণ্ড

মোঃ আমজাদ হোসেন 

ক্রাইম রিপোর্টার 

দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও ২ হাজার ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নানিয়াটিকর বাজারের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ আইয়ুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল নানিয়াটিকর বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজা দখলে রাখা ও সেবনের অভিযোগে দুলাল চন্দ্র রায় (৪০) এবং জিতু কুমার রায় (৩৮) নামে দুইজনকে আটক করা হয়।

আটক দুলাল চন্দ্র রায় নানিয়াটিকর গ্রামের রমণীকান্ত রায়ের ছেলে এবং জিতু কুমার রায় নানিয়াটিকর কোণপাড়া গ্রামের মৃত হরেন্দ্রনাথ রায়ের ছেলে। তারা উভয়েই চিরিরবন্দর উপজেলার বাসিন্দা।

পুলিশ তাদের আটকের পর বিষয়টি চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

 মোবাইল কোর্টে দুই আসামির প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে তাদের কাছ থেকে ৫০ গ্রাম করে মোট ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অভিযানের সময় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন-নবীসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


চিরিরবন্দরে ১০০ গ্রাম গাঁজাসহ দুইজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চিরিরবন্দরে ১০০ গ্রাম গাঁজাসহ দুইজনের কারাদণ্ডমোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার দিনাজপুর।দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও ২ হাজার ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নানিয়াটিকর বাজারের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ আইয়ুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল নানিয়াটিকর বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজা দখলে রাখা ও সেবনের অভিযোগে দুলাল চন্দ্র রায় (৪০) এবং জিতু কুমার রায় (৩৮) নামে দুইজনকে আটক করা হয়।আটক দুলাল চন্দ্র রায় নানিয়াটিকর গ্রামের রমণীকান্ত রায়ের ছেলে এবং জিতু কুমার রায় নানিয়াটিকর কোণপাড়া গ্রামের মৃত হরেন্দ্রনাথ রায়ের ছেলে। তারা উভয়েই চিরিরবন্দর উপজেলার বাসিন্দা।পুলিশ তাদের আটকের পর বিষয়টি চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে দুই আসামির প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।অভিযানে তাদের কাছ থেকে ৫০ গ্রাম করে মোট ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।অভিযানের সময় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন-নবীসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চিরিরবন্দরে ১০০ গ্রাম গাঁজাসহ দুইজনের কারাদণ্ড
0:00 0:00
1.0x