মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৪ সেপ্টেম্বর সকালে পুলিশ লাইনসের শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ ও পুলিশ লাইনসের ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশ নেন।
কল্যাণ সভায় আগস্ট ২০২৬ মাসে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয় যথাযথভাবে প্রতিপালনের পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত হিসাবরক্ষক সালাউদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
পরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আগস্ট ২০২৬ মাসে দায়ের হওয়া মামলা ও তদন্তাধীন মামলাগুলোর তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

মতামত