বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০৪ (চার) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৫/০৯/২০২৬খ্রিঃ তারিখ ১৮:৩০ ঘটিকায় সাভার থানাধীন বক্তারপুর বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। রোকেয়া (৫০), স্বামী-মৃত হুকুম আলী, পিতা- মৃত কেরামত আলী, মাতা- চন্দ্রবানু, সাং-বক্তারপুর বেদেপাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ০৩ গ্রাম, মূল্য অনুমান ৯,০০০/- (নয় হাজার) টাকা গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৫/০৯/২০২৬খ্রিঃ তারিখ ১৯:৩০ ঘটিকায় ধামরাই থানাধীন কায়েতপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মনোরঞ্জন রাজবংশী (৫০), পিতা-মৃত নারায়ণ রাজ বংশী, মাতা-মৃত পাগলদাসী রাজবংশী, সাং- পশ্চিম কায়েতপাড়া, থানা-ধামরাই, জেলা-ঢাকাকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ, (যাহার মূল্য অনুমান ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৫/০৯/২০২৬খ্রিঃ তারিখ ২১:৫০ ঘটিকায় সাভার মডেল থানাধীন আমিনবাজার সালেহপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মীর তৌসিফ আহমেদ (২৬), পিতা-মীর মোশারফ হোসেন, মাতা-আর্জু নুরনাহার, সাং-ঘুনিপাড়া, থানা-নাগরপুর, জেলা-টাংগাঈল, এ/পি সাং-দিয়াবাড়ী ৪৮/২ থানা-মিরপুর-০১, জেলা- ডিএমপি,ঢাকা, ৪। শেখ তানভীর(২৮), পিতা- শেখ কাইয়ুম, মাতা- নার্গিস, সাং- বড়দেশী (পূর্ব পাড়া), থানা সাভার মডেল, জেলা-ঢাকাদ্বয়কে ১২০ (একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ১২ গ্রাম, যাহার মূল্য অনুমান ৬৬,০০০/- (ছেষট্টি হাজার) টাকা গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ২ নং আসামী মনোরঞ্জন রাজবংশী (৫০) এর বিরুদ্ধে ১ টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত