ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়।
ডিবি সূত্রে জানা যায়, ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে সাভার থানাধীন তেঁতুলঝোড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সিয়াম (২০), মো. মাসুদ (২৭), মো. হাবিবুর রহমান ওরফে রাসেল (৩৭), মহিন তালুকদার (৩০), মো. রবিন (২৪) ও মো. সজিব খান (৩০)কে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
এরপর বিকেল ৫টা ৪০ মিনিটে সাভার মডেল থানাধীন পোড়াবাড়ী বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবাসহ মোসা. ডারজিনা বেগম (৩৫)কে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৪ দশমিক ৮ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৪ হাজার ৪০০ টাকা।
একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মাজেদা খাতুন (৪৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
অপরদিকে, রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়া থানাধীন নবীনগর এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ রায়হান ইসলাম (২৪)কে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৬ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার ৯ জনের কাছ থেকে মোট ২৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে মো. হাবিবুর রহমান ওরফে রাসেলের বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

মতামত