জনতার অনলাইন প্রেস ক্লাব

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের কারাদণ্ড

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের কারাদণ্ড

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের কারাদণ্ড

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের কারাদণ্ড

মোঃ আমজাদ হোসেন 

ক্রাইম রিপোর্টার 

দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া দখলে রাখা ও সেবনের অভিযোগে দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) রাত ১২টা ১০ মিনিটে চিরিরবন্দর উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের সুফিহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার পাশে রাব্বির টিনের ঘরে এ অভিযান পরিচালনা করা হয়।

চিরিরবন্দর থানা পুলিশের তথ্য অনুযায়ী, এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় ওই টিনের ঘরের ভেতর থেকে টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া দখলে রাখা ও সেবনের অভিযোগে মোঃ নাজমুল হক নয়ন (২০) এবং মোঃ ফারুক হোসেন (৩২) নামে দুজনকে আটক করা হয়।

পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালতে দুই অভিযুক্তকে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে ২ পিস টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া, কাগজের তৈরি একটি পাইপ ও একটি গ্যাসলাইট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দণ্ডপ্রাপ্ত মোঃ নাজমুল হক নয়ন (২০), পিতা—মোঃ আমিনুল ইসলাম, সাং—জয়পুর এবং মোঃ ফারুক হোসেন (৩২), পিতা—মোঃ মোহসিন আলী, সাং—ভিয়াইল উত্তরপাড়া; উভয়ের থানা চিরিরবন্দর, জেলা দিনাজপুর।

চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

 অভিযানের পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের কারাদণ্ডমোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার দিনাজপুর।দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া দখলে রাখা ও সেবনের অভিযোগে দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) রাত ১২টা ১০ মিনিটে চিরিরবন্দর উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের সুফিহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার পাশে রাব্বির টিনের ঘরে এ অভিযান পরিচালনা করা হয়।চিরিরবন্দর থানা পুলিশের তথ্য অনুযায়ী, এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় ওই টিনের ঘরের ভেতর থেকে টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া দখলে রাখা ও সেবনের অভিযোগে মোঃ নাজমুল হক নয়ন (২০) এবং মোঃ ফারুক হোসেন (৩২) নামে দুজনকে আটক করা হয়।পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালতে দুই অভিযুক্তকে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।অভিযানে ২ পিস টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া, কাগজের তৈরি একটি পাইপ ও একটি গ্যাসলাইট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।দণ্ডপ্রাপ্ত মোঃ নাজমুল হক নয়ন (২০), পিতা—মোঃ আমিনুল ইসলাম, সাং—জয়পুর এবং মোঃ ফারুক হোসেন (৩২), পিতা—মোঃ মোহসিন আলী, সাং—ভিয়াইল উত্তরপাড়া; উভয়ের থানা চিরিরবন্দর, জেলা দিনাজপুর।চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের কারাদণ্ড
0:00 0:00
1.0x