জনতার অনলাইন প্রেস ক্লাব

চিরিরবন্দরে মধ্যরাতে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ যুবকের ৬ মাসের কারাদণ্ড

চিরিরবন্দরে মধ্যরাতে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ যুবকের ৬ মাসের কারাদণ্ড

চিরিরবন্দরে মধ্যরাতে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ যুবকের ৬ মাসের কারাদণ্ড

চিরিরবন্দরে মধ্যরাতে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ যুবকের ৬ মাসের কারাদণ্ড

মোঃ আমজাদ হোসেন 

ক্রাইম রিপোর্টার 

দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দরে মধ্যরাতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবন ও দখলে রাখার অভিযোগে মোঃ আতিউর রহমান মন্ডল (৪২) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের কাঁকড়া নদীর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় কাঁকড়া নদীর ঘাট এলাকায় গাঁজা দখলে রাখা ও সেবনের অভিযোগে আতিউর রহমান মন্ডলকে আটক করা হয়।

পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালতে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় আটক আতিউর রহমান মন্ডলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে এক পুরিয়া শুকনা গাঁজা, গাঁজা সেবনের একটি কলকী ও একটি গ্যাসলাইট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দণ্ডপ্রাপ্ত আতিউর রহমান মন্ডল চিরিরবন্দর উপজেলার পাঠাইকুড়ি গ্রামের মোঃ আফোর উদ্দিন মন্ডলের ছেলে।

চিরিরবন্দর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


চিরিরবন্দরে মধ্যরাতে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ যুবকের ৬ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চিরিরবন্দরে মধ্যরাতে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ যুবকের ৬ মাসের কারাদণ্ডমোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার দিনাজপুর।দিনাজপুরের চিরিরবন্দরে মধ্যরাতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবন ও দখলে রাখার অভিযোগে মোঃ আতিউর রহমান মন্ডল (৪২) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের কাঁকড়া নদীর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় কাঁকড়া নদীর ঘাট এলাকায় গাঁজা দখলে রাখা ও সেবনের অভিযোগে আতিউর রহমান মন্ডলকে আটক করা হয়।পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালতে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় আটক আতিউর রহমান মন্ডলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানকালে তার কাছ থেকে এক পুরিয়া শুকনা গাঁজা, গাঁজা সেবনের একটি কলকী ও একটি গ্যাসলাইট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।দণ্ডপ্রাপ্ত আতিউর রহমান মন্ডল চিরিরবন্দর উপজেলার পাঠাইকুড়ি গ্রামের মোঃ আফোর উদ্দিন মন্ডলের ছেলে।চিরিরবন্দর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চিরিরবন্দরে মধ্যরাতে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ যুবকের ৬ মাসের কারাদণ্ড
0:00 0:00
1.0x