মৌলভীবাজারে ১৩ বছর পর আজিজুল হ*ত্যা মা*ম*লা*য় ২ আসামির মৃ*ত্যু*দ*ণ্ড, ২ জনের যা*ব*জ্জী*বন।
মৌলভীবাজারের রাজনগর থানার একটি মামলায় দুই আ*সা*মি*কে মৃ*ত্যু*দ*ণ্ড, দুই আ*সা*মি*কে যা*ব*জ্জী*ব*ন কা*রা*দ*ণ্ড এবং চার আসামিকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) এ রায় ঘোষণা করা হয়।
মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক ফাহমিদা খাতুন এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়- দায়রা মামলা নং-৪১/২০১৪, জিআর নং-৯৫/২০১৩ (রাজনগর) মামলায় মৃ*ত্যু*দ*ণ্ড*প্রা*প্ত আ*সা*মি*রা হলেন- রাজনগর উপজেলার মুনিয়ার পাড় গ্রামের মোস্তাকিন মিয়ার পুত্র রুবেল মিয়া ও রুমন মিয়া। এর মধ্যে রুবেল মিয়া বিজ্ঞ আদালত থেকে জামিন প্রাপ্ত হয়ে বিদেশে প*লা*ত*ক। একই মামলায় আব্দুল মন্নাফ এর পুত্র জয়নাল আবেদীন ও জহির উল্লাহ পুত্র রিপন মিয়াকে যা*ব*জ্জী*ব*ন কা*রা*দ*ণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে মামলার চার আসামি- তাহির উল্লাহ পুত্র স্বপন মিয়া, মৃত: চান মিয়া এর পুত্র জাহির মিয়া, মৃত: বাহার উল্লার পুত্র কমরু মিয়া ও কমরু মিয়ার পুত্র ফয়সল মিয়াকে আদালত খালাস দিয়েছেন। ঘটনার বিবরনে জানাগেছে- নি*হ*ত আজিজুল হক (৪৫) এলাকায় পঞ্চায়েত হিসাবে আসামীদের স*ন্ত্রা*সী কর্মকান্ডের বি*রু*দ্ধে প্রতিবাদ করায় পরিকল্পনা অনুযায়ী জয়নাল মিয়ার নেতৃত্বে বিগত ২০১৩ সালের মে মাসের ৪ তারিখে রুবেল মিয়া, রিপন মিয়া, রুমন মিয়া, স্বপন মিয়া, কমরু মিয়া, ফয়সল মিয়া, জাহির উল্লাহ, জাকির হোসেন, @ রাজু, জহির মিয়াসহ আ*সা*মী*গ*ণ একজোট হয়ে প্রা*ণ*না*শ*ক অ*স্ত্র*দিয়ে তার বসতঘরে প্রবেশ করে গু*রু*ত*র জ*খ*ম করতে থাকে। তাকে উ*দ্ধা*র করে হাসপাতালে নেয়া হলে বিগত ০৫/০৫/২০১৩ইং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত: ঘোষনা করেন। এ ঘটনায় তার স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে রাজনগর থানায় মামলা দায়ের করেন। পরে ২০১৪ সালে মামলার বিচারকার্য শুরু হয়। দীর্ঘ ১৩ বছর পর মামলায় রায় দেন বিজ্ঞ আদালত। অপরদিকে, আইনের সাথে সংঘাতে জড়িত শিশু আইনে এ ঘটনায় জাকির হোসেন, @ রাজু (১৫)-এর বি*রু*দ্ধে কিশোর আদালতে পৃথক মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। মামলার রায়ে রাষ্ট্রপক্ষে শুনানি করেন- মৌলভীবাজারের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আব্দুল ওয়াহিদ। এবং আসামী পক্ষের আইনজীবী হিসাবে ছিলেন- মোঃ সানোয়ার হোসেন। এদিকে রায় ঘোষণার সময় মৃ*ত্যু*দ*ণ্ড*প্রাপ্ত একজন ও যাবজ্জীবন সা*জা প্রাপ্ত দুই জন আসামি উপস্থিত থাকলেও মৃ*ত্যু*দ*ণ্ড*প্রা*প্ত আসামি রুবেল মিয়া প*লা*ত*ক।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত