মিঠাপুকুর উপজেলার বড় মির্জাপুর পূর্বপাড়া থেকে ৫২ পিস ইয়াবাসহ আরিফুল ইসলাম (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে শয়নকক্ষ থেকে প্যান্টের পকেটে থাকা স্টার ব্র্যান্ডের সিগারেটের প্যাকেট থেকে ৫.২ গ্রাম ওজনের ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫,৬০০ টাকা। এ ঘটনায় মিঠাপুকুর থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

মতামত