জনতার অনলাইন প্রেস ক্লাব
আইন-কানুন

আইন-কানুন

ডামুড্যা সংবাদাতা:আবু আলম

শরীয়তপুর ডামুড্যায় দলিল জালিয়াতির অভিযোগে ১জন গ্রেফতার।

শরীয়তপুর ডামুড্যায় দলিল জালিয়াতির অভিযোগে ১জন গ্রেফতার।
ডামুড্যা উপজেলা

শরীয়তপুর ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের শম্ভু কাঠি গ্রামের মোঃ জুলহাস গাছা (৬৫) ভাইয়ের জমি নাম জারি করে দলিল জালিয়াতির অপরাধে 

গ্রেফতার করা হয়। 

 বুধবার (৩০ সেপ্টেম্বর)  বিকাল ৩.৪৫ ঘটিকার সময় উপজেলা ভূমি অফিস, ডামুড্যা, শরীয়তপুর-এ বিবিধ মোকদ্দমার (মিসকেস) শুনানি চলাকালে মোঃ জুলহাস উদ্দিন গাছা, পিতা: আবুল হাসেম গাছা, মাতা: মর্জিনা বেগম, জাতীয় পরিচয়পত্র: ১৯৪৩৫৪৪৫১৮, গ্রাম: সম্ভুকাটি, ডাকঘর: পূর্ব ডামুড্যা, ১টি প্রতারণামূলক জাল দলিলসহ হাতেনাতে গ্রেফতার হন। আসামি কর্তৃক উপস্থাপিত ৭০৮/২০০৯ নম্বর দলিলে হস্তান্তরিত জমির পরিমাণ উল্লিখিত ছিল ২০ (বিশ) শতক। দলিলটি পর্যবেক্ষণে দলিলের বিভিন্ন পাতায় জমির পরিমাণের স্থানে ঘষামাজা পরিলক্ষিত হয়। পরবর্তীতে শরীয়তপুর সদর মহাফেজখানায় উক্ত দলিলের বালাম বহি তল্লাশিতে দেখা যায় যে, দলিলে প্রকৃতপক্ষে ১০ (দশ) শতক জমি হস্তান্তরিত হয়েছে। 

উক্ত  দলিল জালিয়াতির মাধ্যমে আসামি ইতোপূর্বে ১২ (বারো) শতক জমির নামজারি হাসিল করে। আরো ০৮ (আট) শতক জমির নামজারি হাসিলের জন্য আসামি নিজের ভাই জনাব হারুন গাছা-এর নামীয় ১০৫০ (০৮)/২০২৫-২০২৬ নামজারি মোকদ্দমামূলে সৃজিত ২৫-১৩২ খতিয়ান বাতিলের জন্য ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মোঃ জাহিদুর রহমানের নিকট আবেদন দাখিল করে। উক্ত আবেদনে আসামি উল্লেখ করে যে, তার ভাই অফিসকে ভুল বুঝিয়ে বেশি জমি নামজারি করেছে। আসামির দলিলটি পূর্বের, তার ভাইয়ের দলিলটি পরের, তাই তার ভাইয়ের নামজারিটি বাতিল করে আসামিকে পূর্ণ ২০ (বিশ) শতক জমি নামজারি করতে আবেদনে উল্লেখ করে। জাল দলিল উপস্থাপনের মাধ্যমে আসামি কর্তৃপক্ষকে বিভ্রান্ত করে নিজের আপন ভাইয়ের নামীয় মিউটেশন বাতিল করে প্রাপ্যতার চেয়ে অধিক জমি নিজের অনুকূলে মিউটেশনের অপরাধমূলক চেষ্টায় লিপ্ত হয়। 

গ্রেফতারকৃত আসামি-কে ডামুড্যা থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে এবং পূর্ব ডামুড্যা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা,বাদী হয়ে থানায় ১টি এজাহার দাখিল করেন।  দলিল জালিয়াতি মামলার আলামত হিসেবে জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান বলেন, অভিযুক্ত জুলহাস গাছা প্রতারণা করে ভাইয়ের ভূমি তাঁর নামে রেকর্ড করে নেন। বিষয়টি জানতে পেরে আমার কার্যালয়ে শুনানি করি। শুনানিতে সে তার অপরাধ স্বীকার করেছে। তাকে আটক করে ডামুড্যা থানায় সোপর্দ করা হয়েছে,তাহার বিরুদ্ধে ডামুড্যা থানায় একটি মামলা করা হয়েছে, 

ভূমি সংক্রান্ত জালিয়াতি ও প্রতারণার অপরাধ প্রতিরোধে উপজেলা ভূমি অফিস, ডামুড্যা, শরীয়তপুর-এর আইনানুগ কঠোর কার্যক্রম অব্যাহত থাকবে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শরীয়তপুর ডামুড্যায় দলিল জালিয়াতির অভিযোগে ১জন গ্রেফতার।

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
শরীয়তপুর ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের শম্ভু কাঠি গ্রামের মোঃ জুলহাস গাছা (৬৫) ভাইয়ের জমি নাম জারি করে দলিল জালিয়াতির অপরাধে গ্রেফতার করা হয়।  বুধবার (৩০ সেপ্টেম্বর)  বিকাল ৩.৪৫ ঘটিকার সময় উপজেলা ভূমি অফিস, ডামুড্যা, শরীয়তপুর-এ বিবিধ মোকদ্দমার (মিসকেস) শুনানি চলাকালে মোঃ জুলহাস উদ্দিন গাছা, পিতা: আবুল হাসেম গাছা, মাতা: মর্জিনা বেগম, জাতীয় পরিচয়পত্র: ১৯৪৩৫৪৪৫১৮, গ্রাম: সম্ভুকাটি, ডাকঘর: পূর্ব ডামুড্যা, ১টি প্রতারণামূলক জাল দলিলসহ হাতেনাতে গ্রেফতার হন। আসামি কর্তৃক উপস্থাপিত ৭০৮/২০০৯ নম্বর দলিলে হস্তান্তরিত জমির পরিমাণ উল্লিখিত ছিল ২০ (বিশ) শতক। দলিলটি পর্যবেক্ষণে দলিলের বিভিন্ন পাতায় জমির পরিমাণের স্থানে ঘষামাজা পরিলক্ষিত হয়। পরবর্তীতে শরীয়তপুর সদর মহাফেজখানায় উক্ত দলিলের বালাম বহি তল্লাশিতে দেখা যায় যে, দলিলে প্রকৃতপক্ষে ১০ (দশ) শতক জমি হস্তান্তরিত হয়েছে। উক্ত  দলিল জালিয়াতির মাধ্যমে আসামি ইতোপূর্বে ১২ (বারো) শতক জমির নামজারি হাসিল করে। আরো ০৮ (আট) শতক জমির নামজারি হাসিলের জন্য আসামি নিজের ভাই জনাব হারুন গাছা-এর নামীয় ১০৫০ (০৮)/২০২৫-২০২৬ নামজারি মোকদ্দমামূলে সৃজিত ২৫-১৩২ খতিয়ান বাতিলের জন্য ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মোঃ জাহিদুর রহমানের নিকট আবেদন দাখিল করে। উক্ত আবেদনে আসামি উল্লেখ করে যে, তার ভাই অফিসকে ভুল বুঝিয়ে বেশি জমি নামজারি করেছে। আসামির দলিলটি পূর্বের, তার ভাইয়ের দলিলটি পরের, তাই তার ভাইয়ের নামজারিটি বাতিল করে আসামিকে পূর্ণ ২০ (বিশ) শতক জমি নামজারি করতে আবেদনে উল্লেখ করে। জাল দলিল উপস্থাপনের মাধ্যমে আসামি কর্তৃপক্ষকে বিভ্রান্ত করে নিজের আপন ভাইয়ের নামীয় মিউটেশন বাতিল করে প্রাপ্যতার চেয়ে অধিক জমি নিজের অনুকূলে মিউটেশনের অপরাধমূলক চেষ্টায় লিপ্ত হয়। গ্রেফতারকৃত আসামি-কে ডামুড্যা থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে এবং পূর্ব ডামুড্যা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা,বাদী হয়ে থানায় ১টি এজাহার দাখিল করেন।  দলিল জালিয়াতি মামলার আলামত হিসেবে জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান বলেন, অভিযুক্ত জুলহাস গাছা প্রতারণা করে ভাইয়ের ভূমি তাঁর নামে রেকর্ড করে নেন। বিষয়টি জানতে পেরে আমার কার্যালয়ে শুনানি করি। শুনানিতে সে তার অপরাধ স্বীকার করেছে। তাকে আটক করে ডামুড্যা থানায় সোপর্দ করা হয়েছে,তাহার বিরুদ্ধে ডামুড্যা থানায় একটি মামলা করা হয়েছে, ভূমি সংক্রান্ত জালিয়াতি ও প্রতারণার অপরাধ প্রতিরোধে উপজেলা ভূমি অফিস, ডামুড্যা, শরীয়তপুর-এর আইনানুগ কঠোর কার্যক্রম অব্যাহত থাকবে। 

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শরীয়তপুর ডামুড্যায় দলিল জালিয়াতির অভিযোগে ১জন গ্রেফতার।
0:00 0:00
1.0x