জনতার অনলাইন প্রেস ক্লাব
স্বাস্থ্য ও চিকিৎসা

স্বাস্থ্য ও চিকিৎসা

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর মৃত্যু

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর মৃত্যু

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর মৃত্যু

মাদারীপুর পতিনিধি,লিটন বেপারী,

​মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলি আক্তার  নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত কলি আক্তার ওই গ্রামের দেলোয়ার বৈড়ার স্ত্রী।  

​ঘটনার বিবরণ:

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে নিজ কক্ষে স্টিলের সুকেসের সামনে থাকা আয়না পরিষ্কার বা দেখার সময় দুই হাত দিয়ে সুকেসটি ধরেন কলি আক্তার। এ সময় সুকেসে বিদ্যুতের তারের লিকেজ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

​এই আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

​এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর মৃত্যু

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মাদারীপুর পতিনিধি,লিটন বেপারী,​মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলি আক্তার  নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  ​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত কলি আক্তার ওই গ্রামের দেলোয়ার বৈড়ার স্ত্রী।  ​ঘটনার বিবরণ:স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে নিজ কক্ষে স্টিলের সুকেসের সামনে থাকা আয়না পরিষ্কার বা দেখার সময় দুই হাত দিয়ে সুকেসটি ধরেন কলি আক্তার। এ সময় সুকেসে বিদ্যুতের তারের লিকেজ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  ​এই আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  ​এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর মৃত্যু
0:00 0:00
1.0x