জনতার অনলাইন প্রেস ক্লাব
আইন-কানুন

আইন-কানুন

কচুয়ায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কচুয়ায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
প্রতিবাদী মানববন্ধন ও ফারুক এর ছবি চিত্র ফাইল'

চাঁদপুরের কচুয়ায় পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৩টায় কচুয়া বিএনপির প্রধান কার্যালয়ে প্রথমে সংবাদ সম্মেলন এবং পরে আসরের পর কচুয়া পল্টনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী। এতে উপস্থিত ছিলেন কচুয়া পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার।

এ সময় গাজী গোলাম মোস্তফা, সফিকুল ইসলাম, হাজী তরিকুল ইসলাম ও শরিফুল ইসলাম জাহিদের নামে মিথ্যা মামলার তীব্র নিন্দা জানানো হয়।

বক্তারা বলেন, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী তরিকুল ইসলাম একজন সৎ, নিষ্ঠাবান ও ব্যবসায়ী বান্ধব নেতা। তিনি সবসময় সাধারণ ব্যবসায়ীদের পাশে থাকেন। তাঁর মতো সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা বাজার ব্যবসায়ীরা মেনে নেবে না।

দ্রুত মামলা প্রত্যাহারের দাবি:

নেতাকর্মী ও কচুয়া বাজারের সকল সাধারণ ব্যবসায়ীরা ওমর ফারুককে উদ্দেশ্য করে বলেন, অতি দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তা না হলে দলীয়ভাবে ও বাজার ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে এর কঠোর কর্মসূচি ও ব্যবস্থা নিতে বাধ্য হবে।

এছাড়া যে সকল সাংবাদিক তথ্য যাচাই-বাছাই ছাড়া এই মিথ্যা নিউজ প্রকাশ করেছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেতাকর্মীরা।

সাংবাদিকদের উদ্দেশ্যে বারবার বলা হয়, আপনারা ভালো করে তথ্য যাচাই করে তারপরে নিউজ প্রকাশ করবেন। যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করবেন না।

এই কর্মসূচিতে শুধু পৌর বিএনপি নয়, কচুয়া বাজারের সকল সাধারণ ব্যবসায়ী, বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


কচুয়ায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চাঁদপুরের কচুয়ায় পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৩টায় কচুয়া বিএনপির প্রধান কার্যালয়ে প্রথমে সংবাদ সম্মেলন এবং পরে আসরের পর কচুয়া পল্টনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী। এতে উপস্থিত ছিলেন কচুয়া পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার।এ সময় গাজী গোলাম মোস্তফা, সফিকুল ইসলাম, হাজী তরিকুল ইসলাম ও শরিফুল ইসলাম জাহিদের নামে মিথ্যা মামলার তীব্র নিন্দা জানানো হয়।বক্তারা বলেন, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী তরিকুল ইসলাম একজন সৎ, নিষ্ঠাবান ও ব্যবসায়ী বান্ধব নেতা। তিনি সবসময় সাধারণ ব্যবসায়ীদের পাশে থাকেন। তাঁর মতো সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা বাজার ব্যবসায়ীরা মেনে নেবে না।দ্রুত মামলা প্রত্যাহারের দাবি:নেতাকর্মী ও কচুয়া বাজারের সকল সাধারণ ব্যবসায়ীরা ওমর ফারুককে উদ্দেশ্য করে বলেন, অতি দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তা না হলে দলীয়ভাবে ও বাজার ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে এর কঠোর কর্মসূচি ও ব্যবস্থা নিতে বাধ্য হবে।এছাড়া যে সকল সাংবাদিক তথ্য যাচাই-বাছাই ছাড়া এই মিথ্যা নিউজ প্রকাশ করেছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেতাকর্মীরা।সাংবাদিকদের উদ্দেশ্যে বারবার বলা হয়, আপনারা ভালো করে তথ্য যাচাই করে তারপরে নিউজ প্রকাশ করবেন। যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করবেন না।এই কর্মসূচিতে শুধু পৌর বিএনপি নয়, কচুয়া বাজারের সকল সাধারণ ব্যবসায়ী, বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কচুয়ায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
0:00 0:00
1.0x