জনতার অনলাইন প্রেস ক্লাব
আইন-কানুন

আইন-কানুন

চিরিরবন্দরে ২৩ লিটার চোলাই মদসহ একজন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

চিরিরবন্দরে ২৩ লিটার চোলাই মদসহ একজন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

চিরিরবন্দরে ২৩ লিটার চোলাই মদসহ একজন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

চিরিরবন্দরে ২৩ লিটার চোলাই মদসহ একজন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

মোঃ আমজাদ হোসেন

ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দরে বিশেষ অভিযান চালিয়ে ২৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মোঃ খয়বর আলী (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের চকইসব ফেরুসাডাঙ্গা গ্রামে তাঁর নিজ বসতঘর থেকে এসব মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার খয়বর আলী ওই গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে থানা পুলিশের একটি দল এলাকায় নিয়মিত দায়িত্ব পালন, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে খয়বর আলীর বসতঘরে অভিযান চালিয়ে ২৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৬ হাজার ৯০০ টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় চিরিরবন্দর থানায় মামলা নং-০৪, তারিখ ০৩/১০/২০২৬ খ্রিঃ রুজু করা হয়েছে।

মামলাটির তদন্তভার এসআই (নিরস্ত্র) মোঃ আইয়ুব হোসেনের ওপর অর্পণ করা হয়েছে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী জানান, মাদক নির্মূলে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।

চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চিরিরবন্দরে ২৩ লিটার চোলাই মদসহ একজন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image
চিরিরবন্দরে ২৩ লিটার চোলাই মদসহ একজন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলামোঃ আমজাদ হোসেনক্রাইম রিপোর্টার, দিনাজপুর।দিনাজপুরের চিরিরবন্দরে বিশেষ অভিযান চালিয়ে ২৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মোঃ খয়বর আলী (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের চকইসব ফেরুসাডাঙ্গা গ্রামে তাঁর নিজ বসতঘর থেকে এসব মদ উদ্ধার করা হয়।গ্রেপ্তার খয়বর আলী ওই গ্রামের মৃত হাসান আলীর ছেলে।চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে থানা পুলিশের একটি দল এলাকায় নিয়মিত দায়িত্ব পালন, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে খয়বর আলীর বসতঘরে অভিযান চালিয়ে ২৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৬ হাজার ৯০০ টাকা।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় চিরিরবন্দর থানায় মামলা নং-০৪, তারিখ ০৩/১০/২০২৬ খ্রিঃ রুজু করা হয়েছে।মামলাটির তদন্তভার এসআই (নিরস্ত্র) মোঃ আইয়ুব হোসেনের ওপর অর্পণ করা হয়েছে।চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী জানান, মাদক নির্মূলে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চিরিরবন্দরে ২৩ লিটার চোলাই মদসহ একজন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
0:00 0:00
1.0x