জনতার অনলাইন প্রেস ক্লাব
আইন-কানুন

আইন-কানুন

শরীয়তপুর ডামুড্যায় শিশুর বস্তায় বন্দি গলাকাটা মরদেহ উদ্ধার।

শরীয়তপুর ডামুড্যায় শিশুর বস্তায় বন্দি গলাকাটা মরদেহ উদ্ধার।

শরীয়তপুর ডামুড্যায় শিশুর বস্তায় বন্দি গলাকাটা মরদেহ উদ্ধার।
ডামুড্যা উপজেলা

শরীয়তপুর ডামুড্যা উপজেলা শিধলকুড়া ইউনিয়নের পশ্চিম আদাসন সেলিম সরদারের ছোট ছেলে  খেলতে বের হয়ে নিখোঁজের প্রায় ৫ ঘণ্টা পর সোয়াইফ হোসেন (৪) নামের এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করেছে ডামুড্যা থানা পুলিশ। 

শনিবার (৩ অক্টোবর) দুপুর ১ টার দিকে শিধলকুড়া ইউনিয়নের পশ্চিম আদাশন এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে রাসেল শিকদার (২৭) ১জনকে আটক করেছে পুলিশ।

নিহত সোয়াইফ হোসেন পশ্চিম আদাশন গ্রামের সেলিম সরদার ও শিমুলি দম্পতির সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭ টার দিকে বাড়ি থেকে খেলতে বের হয় সোয়াইফ। এরপর দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির সন্ধানে তল্লাশি চালান। একপর্যায়ে একই এলাকার আবু আলম শিকদারের বসতঘরের পেছনের ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় সোয়াইফের মরদেহ উদ্ধার করা হয়। ডামুড্যা থানা পুলিশ জানায়, শিশুটির গলা কাটা ।

নিহতের স্বজনদের অভিযোগ, প্রতিবেশী আবু আলম শিকদারের সঙ্গে সেলিম সরদারের পরিবারের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঝগড়াঝাঁটি হয়। ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিশুটিকে হত্যা করে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের।

শিশুটির বাবা সেলিম সরদার বলেন, গতকাল সন্ধ্যায় আমার মায়ের সঙ্গে আলী আকবরের ঝগড়া হয়। আমার মা রাতে আমাকে বিষয়টি জানায়। শনিবার সকালে আমি বাজার থেকে এসে দেখি আমার সন্তান নাই। আমি থানায় গিয়ে জিডি করলে, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন অনেক খোঁজাখুঁজি করে আলী আকবরের বাড়ির পেছনের ডোবা থেকে আমার ছেলের বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করে। আমার অবুঝ ছেলেকে ওরা হত্যা করেছে। আমি এই ঘটনার বিচার চাই।

তবে অভিযোগের বিষয়ে আবু আলম শিকদারের পরিবারের কোনো সদস্যের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর তারা বাড়িতে না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম বলেন, শিধলকুড়া ইউনিয়নের আদাশন গ্রাম থেকে এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। যারা এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শরীয়তপুর ডামুড্যায় শিশুর বস্তায় বন্দি গলাকাটা মরদেহ উদ্ধার।

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image
শরীয়তপুর ডামুড্যা উপজেলা শিধলকুড়া ইউনিয়নের পশ্চিম আদাসন সেলিম সরদারের ছোট ছেলে  খেলতে বের হয়ে নিখোঁজের প্রায় ৫ ঘণ্টা পর সোয়াইফ হোসেন (৪) নামের এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করেছে ডামুড্যা থানা পুলিশ। শনিবার (৩ অক্টোবর) দুপুর ১ টার দিকে শিধলকুড়া ইউনিয়নের পশ্চিম আদাশন এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে রাসেল শিকদার (২৭) ১জনকে আটক করেছে পুলিশ।নিহত সোয়াইফ হোসেন পশ্চিম আদাশন গ্রামের সেলিম সরদার ও শিমুলি দম্পতির সন্তান।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭ টার দিকে বাড়ি থেকে খেলতে বের হয় সোয়াইফ। এরপর দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির সন্ধানে তল্লাশি চালান। একপর্যায়ে একই এলাকার আবু আলম শিকদারের বসতঘরের পেছনের ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় সোয়াইফের মরদেহ উদ্ধার করা হয়। ডামুড্যা থানা পুলিশ জানায়, শিশুটির গলা কাটা ।নিহতের স্বজনদের অভিযোগ, প্রতিবেশী আবু আলম শিকদারের সঙ্গে সেলিম সরদারের পরিবারের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঝগড়াঝাঁটি হয়। ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিশুটিকে হত্যা করে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের।শিশুটির বাবা সেলিম সরদার বলেন, গতকাল সন্ধ্যায় আমার মায়ের সঙ্গে আলী আকবরের ঝগড়া হয়। আমার মা রাতে আমাকে বিষয়টি জানায়। শনিবার সকালে আমি বাজার থেকে এসে দেখি আমার সন্তান নাই। আমি থানায় গিয়ে জিডি করলে, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন অনেক খোঁজাখুঁজি করে আলী আকবরের বাড়ির পেছনের ডোবা থেকে আমার ছেলের বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করে। আমার অবুঝ ছেলেকে ওরা হত্যা করেছে। আমি এই ঘটনার বিচার চাই।তবে অভিযোগের বিষয়ে আবু আলম শিকদারের পরিবারের কোনো সদস্যের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর তারা বাড়িতে না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম বলেন, শিধলকুড়া ইউনিয়নের আদাশন গ্রাম থেকে এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। যারা এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শরীয়তপুর ডামুড্যায় শিশুর বস্তায় বন্দি গলাকাটা মরদেহ উদ্ধার।
0:00 0:00
1.0x