জনতার অনলাইন প্রেস ক্লাব
আইন-কানুন

আইন-কানুন

শ্রীনগর ও সিরাজদিখান থানার দিবা-রাত্রিকালীন ডিউটিতে ব্যবহারের জন্য গাড়িগুলো প্রদান

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় ৬টি পিকআপ ভ্যান উপহার

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় ৬টি পিকআপ ভ্যান উপহার
মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় ৬টি পিকআপ ভ্যান উপহার

মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা কার্যক্রম আরও গতিশীল করতে জেলা পুলিশকে ৬টি নতুন পিকআপ ভ্যান উপহার দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) বিকেলে শ্রীনগর থানা কম্পাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে পিকআপ ভ্যানগুলো হস্তান্তর করা হয়। বিশেষ করে দিবা ও রাত্রিকালীন টহল, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে এসব যানবাহন ব্যবহার করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল্লাহ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি প্রশাসন (গ্রেড-১) জনাব এ কে এম আওলাদ হোসেন এবং ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম।

জানা গেছে, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল্লাহর পক্ষ থেকে ৬টি নতুন পিকআপ ভ্যান মুন্সীগঞ্জ জেলা পুলিশকে উপহার হিসেবে প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক যানবাহনসহ প্রয়োজনীয় লজিস্টিক সুবিধা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

তারা আরও বলেন, জনগণের জানমাল রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যদের নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সেবামূলক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় ৬টি পিকআপ ভ্যান উপহার

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা কার্যক্রম আরও গতিশীল করতে জেলা পুলিশকে ৬টি নতুন পিকআপ ভ্যান উপহার দেওয়া হয়েছে।শনিবার (৩ অক্টোবর ২০২৬) বিকেলে শ্রীনগর থানা কম্পাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে পিকআপ ভ্যানগুলো হস্তান্তর করা হয়। বিশেষ করে দিবা ও রাত্রিকালীন টহল, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে এসব যানবাহন ব্যবহার করা হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল্লাহ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি প্রশাসন (গ্রেড-১) জনাব এ কে এম আওলাদ হোসেন এবং ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম।জানা গেছে, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল্লাহর পক্ষ থেকে ৬টি নতুন পিকআপ ভ্যান মুন্সীগঞ্জ জেলা পুলিশকে উপহার হিসেবে প্রদান করা হয়।অনুষ্ঠানে অতিথিরা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক যানবাহনসহ প্রয়োজনীয় লজিস্টিক সুবিধা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করবে।তারা আরও বলেন, জনগণের জানমাল রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যদের নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সেবামূলক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় ৬টি পিকআপ ভ্যান উপহার
0:00 0:00
1.0x