অপরাধ বান্দরবান সদর উপজেলা ৪ নং সুয়ালক ইউনিয়ন ৩ নং হলুদিয়া এলাকায় মৌসুমি হিজড়ার মাদক ব্যবসা
বান্দরবান প্রতিনিধি মোঃ সাহাবুদ্দিন
৩ অক্টোবর: .বিভিন্ন অপকর্ম ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে মৌসুমী হিজড়াকে বনের জায়গা থেকে উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছেন হলুদিয়া ও উদ্দুরক্যা পাড়ার সচেতন নাগরিকরা।
২ অক্টোবর: বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের হলুদিয়া বাজার এলাকার হিজড়া মৌসুমীর বাড়িতে অবৈধ মাদক তৈরির কারখানা ও মদ মজুতের খবর পেয়ে চারপাশ ঘেরাও করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশের উপস্থিতিতে মাদক ধ্বংস করা হলেও অভিযানের আগেই পালিয়ে যান অভিযুক্ত মৌসুমী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর শুক্রবার দুপুর ১২টার দিকে হলুদিয়া এলাকার মৌসুমীর বাড়িতে অবৈধ চুলায় মদ তৈরি ও তা বাড়িতে লুকিয়ে রাখার দৃশ্য দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী দলবদ্ধ হয়ে ওই বাড়িটির চারপাশ ঘিরে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে সাতকানিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। জুমার নামাজের ঠিক পরপরই সাতকানিয়া থানা পুলিশ একটি দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়।
এ সময় পুলিশ আসার আগেই হিজড়া মৌসুমী বাড়ির প্রধান গেটে তালা লাগিয়ে ভেতরে অবস্থান নেন। পরে প্রশাসন এসে গেট খোলার নির্দেশ দিলে এক তরুণী দরজা খুলে দেন। পুলিশ বাড়ির ভেতরে প্রবেশ করার আগে হিজরা মৌসুমি মদের বেশ কিছু বোতল মাটিতে ফেলে দেয় এবং তা আগুনে পুড়িয়ে ধ্বংস করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যান মৌসুমী।
সন্ত্রাসী কর্মকাণ্ড ও স্থানীয়দের আতঙ্ক:
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, হিজড়া মৌসুমীর একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী রয়েছে। তারা রাতের বেলা দেশীয় অস্ত্রশস্ত্র (দাঁড়ালো অস্ত্র ও লাঠিসোটা) নিয়ে এলাকায় মহড়া দেয় এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখায়। রাতের আঁধারে অস্ত্র হাতে চলাফেরা ও চাঁদাবাজির কারণে এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কেউ তাদের এই অপকর্মের প্রতিবাদ করলে মৌসুমী ও তার সাঙ্গপাঙ্গরা উল্টো মিথ্যা মামলার হুমকি দেয়। তাদের অত্যাচারে এলাকাবাসী শান্তিতে ঘুমাতেও পারছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। পাশাপাশি, সাধারণ মানুষের দাবি—পুলিশ যেন ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে লুকিয়ে রাখা অবৈধ দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করে।
পুলিশের বক্তব্য ও এলাকাবাসীর প্রতিবাদ মিছিল:
ঘটনার পর সাতকানিয়া থানার ইনচার্জ উপস্থিত জনসাধারণের উদ্দেশে বলেন, "আপনারা সবাই মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবেন এবং সাহসিকতার সাথে প্রতিবাদ করবেন। আপনাদের পাশে সবসময় আমরা রয়েছি। আপনারা সহযোগিতা করলে এই সমাজকে মাদকমুক্ত করা সম্ভব।"
পুলিশ চলে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা হিজড়া মৌসুমী ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে "হিজড়া মৌসুমীর অবৈধ আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও", "হলুদিয়ায় হিজড়া মৌসুমীর ঠাঁই নাই" এবং "মাদকের বিরুদ্ধে সবাই এক হও" ইত্যাদি স্লোগান দেওয়া হয়। পরে প্রতিবাদী জনতা মিছিলটি নিয়ে হলুদিয়া বাজার ও পার্শ্ববর্তী পাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

মতামত