জনতার অনলাইন প্রেস ক্লাব
স্বাস্থ্য ও চিকিৎসা

স্বাস্থ্য ও চিকিৎসা

নষ্ট হচ্ছে যন্ত্রপাতি সেবা নিতে ভোগান্তিতে রোগী

কোম্পানীগঞ্জ উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স

কোম্পানীগঞ্জ উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স
নষ্ট যন্ত্রপাতি সেবায় ভোগান্তি কোম্পানীগঞ্জ উপজেলার স্বস্থ্য কমপ্লেক্স

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-নার্স সংকটের সঙ্গে যোগ হয়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব।নষ্ট হয়ে পড়ে আছে এক্স-রে মেশিন, নেই আলট্রাসনোগ্রাফি মেশিন, বন্ধ আছে প্যাথলজি বিভাগ। নেই রেডিওগ্রাফার ও প্রয়োজনীয় টেকনিশিয়ানও। দুই ফার্মাসিস্টের পদই শূন্য থাকায় বাধ্য হয়ে অফিস সহায়কদের দিয়ে ওষুধ বিতরণের কাজ চালানো হচ্ছে।


এর মধ্যে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফসহ কয়েকজন দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ফলে প্রায় দুই লাখ মানুষের একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্রটিতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। একদিকে রোগীদের চাপ, অন্যদিকে জনবল ও যন্ত্রপাতির সংকট—সব মিলিয়ে সেবা দিতে হিমশিম খাচ্ছে কোম্পানীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি।


স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রতিদিন বহির্বিভাগে  ৬০০ থেকে ৮০০ এবং জরুরি বিভাগে ১৫০ থেকে ২৫০ রোগী চিকিৎসা নিতে আসেন। গড়ে ৩৫ থেকে ৪৫ জন রোগী ভর্তি থাকেন। কিন্তু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ না থাকার কারণে  অনেক রোগীকেই বাইরে যেতে হচ্ছে।এতে স্থানীয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নির্ভরতা বাড়ছে।


সরেজমিনে গিয়ে দেখা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আলট্রাসনোগ্রাফি মেশিন নেই। এক্স-রে মেশিনটি নষ্ট হয়ে পড়ে আছে। প্যাথলজি বিভাগও কার্যত বন্ধ। রেডিওগ্রাফার ও টেকনিশিয়ান না থাকায় কোনো পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হচ্ছে না। দুইটি ফার্মাসিস্ট পদই শূন্য থাকায় অফিস সহায়কদের দিয়ে ওষুধ বিতরণ করা হচ্ছে।


কোম্পানীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ১৯৯৭ সালে ৩১ শয্যা নিয়ে হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ২২ বছর পর ২০১৯ সালে এটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। বর্তমানে ৫০ শয্যার হাসপাতালটিতে ৪২ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ১১ জন। ২৫টি স্টাফ নার্স পদের বিপরীতে কর্মরত আছেন ৮ জন। তাঁদের মধ্যে তিনজন কর্মস্থলে যোগদান করেও অনুপস্থিত এবং একজন ডেপুটেশনে অন্যত্র কর্মরত।
এ ছাড়া তৃতীয় শ্রেণির ৪৫টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২০ জন এবং চতুর্থ শ্রেণির ১৯টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৬ জন।


দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন কয়েকজন নার্স ও একজন মিডওয়াইফও। স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, সিনিয়র স্টাফ নার্স মোহাম্মদ মাহবুবুল আলম ২০২১ সালের ২৭ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে, রুহুল আমীন ২০২২ সালের ৯ মার্চ থেকে যুক্তরাষ্ট্রে, মান্না বেগম ২০২৫ সালের ৩০ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ায় এবং মিডওয়াইফ সুবি বেগম ২০২৩ সালের ৬ জানুয়ারি থেকে কানাডায় অবস্থান করছেন। তাঁদের অনুপস্থিতির কারণে নার্সিং সেবাতেও সংকট তৈরি হয়েছে।


রোগীদের ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে জ্বর, সর্দি-কাশি, পাতলা পায়খানা ও চর্মরোগসহ সাধারণ কিছু রোগের চিকিৎসা পাওয়া গেলেও জটিল রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ সীমিত। ফলে সামর্থ্যবান রোগীরা সিলেট শহরে ছুটছেন। আর দরিদ্র রোগীদের অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা না নিয়েই ফিরে যাচ্ছেন।


চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, রোগীর চাপ বেশি থাকায় ওষুধ নিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। পর্যাপ্ত ফ্যান না থাকায় গরমের মধ্যেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ না পেয়ে বাইরে থেকে কিনতে হয়।


ফারুক আহমদ নামে এক সেবাপ্রত্যাশী বলেন, ‘অনেক দূর থেকে ডাক্তার দেখাতে এসেছি। বাইরে বেশি টাকা দিয়ে চিকিৎসা নেওয়ার সামর্থ্য আমার নেই। কিন্তু ডাক্তার বলেছেন, এখানে হবে না, শহরে যেতে হবে। এখন কী করব- ভাবতে পারছি না।'
প্রসূতি মায়েদের জরুরি সিজারিয়ানের ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তামান্না আক্তার নামে এক সেবাপ্রত্যাশী। তিনি বলেন, ‘গর্ভাবস্থায় এ হাসপাতালে কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে পারিনি। সিজারের ব্যবস্থাও নেই। বাধ্য হয়ে বাড়তি টাকা খরচ করে বাইরে থেকে সবকিছু করিয়েছি। এখন নবজাতককে দেখাতে এসে শুনলাম শিশু বিশেষজ্ঞ নেই, বাইরে যেতে হবে। তাহলে এমন হাসপাতালে এসে লাভ কী?’


কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান নয়ন বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে অননুমোদিতভাবে অনুপস্থিত তিনজন স্টাফ নার্স ও একজন মিডওয়াইফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।


তিনি বলেন, ‘জনবল ও যন্ত্রপাতির সংকটের কারণে মানসম্মত সেবা দেওয়া খুবই কঠিন হয়ে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী আমাদের একটি নতুন অ্যাম্বুলেন্স দেওয়ার আশ্বাস দিয়েছেন।’


সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, ‘সিলেটে আমরা যন্ত্রপাতির অভাব ও জনবল সংকটে ভুগছি। জেলার ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে কোম্পানীগঞ্জে নার্সের সংখ্যা খুবই কম। এক-চতুর্থাংশ নার্সও নেই। এর মধ্যে যারা অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। শিগগিরই তাঁদের চাকরি থেকে অব্যাহতি দিয়ে পদগুলো শূন্য করা হবে।’


প্রায় দুই লাখ মানুষের চিকিৎসার প্রধান সরকারি আশ্রয়স্থল কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট দ্রুত সমাধান না হলে স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা আরও অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


কোম্পানীগঞ্জ উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-নার্স সংকটের সঙ্গে যোগ হয়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব।নষ্ট হয়ে পড়ে আছে এক্স-রে মেশিন, নেই আলট্রাসনোগ্রাফি মেশিন, বন্ধ আছে প্যাথলজি বিভাগ। নেই রেডিওগ্রাফার ও প্রয়োজনীয় টেকনিশিয়ানও। দুই ফার্মাসিস্টের পদই শূন্য থাকায় বাধ্য হয়ে অফিস সহায়কদের দিয়ে ওষুধ বিতরণের কাজ চালানো হচ্ছে।এর মধ্যে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফসহ কয়েকজন দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ফলে প্রায় দুই লাখ মানুষের একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্রটিতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। একদিকে রোগীদের চাপ, অন্যদিকে জনবল ও যন্ত্রপাতির সংকট—সব মিলিয়ে সেবা দিতে হিমশিম খাচ্ছে কোম্পানীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রতিদিন বহির্বিভাগে  ৬০০ থেকে ৮০০ এবং জরুরি বিভাগে ১৫০ থেকে ২৫০ রোগী চিকিৎসা নিতে আসেন। গড়ে ৩৫ থেকে ৪৫ জন রোগী ভর্তি থাকেন। কিন্তু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ না থাকার কারণে  অনেক রোগীকেই বাইরে যেতে হচ্ছে।এতে স্থানীয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নির্ভরতা বাড়ছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আলট্রাসনোগ্রাফি মেশিন নেই। এক্স-রে মেশিনটি নষ্ট হয়ে পড়ে আছে। প্যাথলজি বিভাগও কার্যত বন্ধ। রেডিওগ্রাফার ও টেকনিশিয়ান না থাকায় কোনো পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হচ্ছে না। দুইটি ফার্মাসিস্ট পদই শূন্য থাকায় অফিস সহায়কদের দিয়ে ওষুধ বিতরণ করা হচ্ছে।কোম্পানীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ১৯৯৭ সালে ৩১ শয্যা নিয়ে হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ২২ বছর পর ২০১৯ সালে এটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। বর্তমানে ৫০ শয্যার হাসপাতালটিতে ৪২ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ১১ জন। ২৫টি স্টাফ নার্স পদের বিপরীতে কর্মরত আছেন ৮ জন। তাঁদের মধ্যে তিনজন কর্মস্থলে যোগদান করেও অনুপস্থিত এবং একজন ডেপুটেশনে অন্যত্র কর্মরত।এ ছাড়া তৃতীয় শ্রেণির ৪৫টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২০ জন এবং চতুর্থ শ্রেণির ১৯টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৬ জন।দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন কয়েকজন নার্স ও একজন মিডওয়াইফও। স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, সিনিয়র স্টাফ নার্স মোহাম্মদ মাহবুবুল আলম ২০২১ সালের ২৭ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে, রুহুল আমীন ২০২২ সালের ৯ মার্চ থেকে যুক্তরাষ্ট্রে, মান্না বেগম ২০২৫ সালের ৩০ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ায় এবং মিডওয়াইফ সুবি বেগম ২০২৩ সালের ৬ জানুয়ারি থেকে কানাডায় অবস্থান করছেন। তাঁদের অনুপস্থিতির কারণে নার্সিং সেবাতেও সংকট তৈরি হয়েছে।রোগীদের ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে জ্বর, সর্দি-কাশি, পাতলা পায়খানা ও চর্মরোগসহ সাধারণ কিছু রোগের চিকিৎসা পাওয়া গেলেও জটিল রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ সীমিত। ফলে সামর্থ্যবান রোগীরা সিলেট শহরে ছুটছেন। আর দরিদ্র রোগীদের অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা না নিয়েই ফিরে যাচ্ছেন।চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, রোগীর চাপ বেশি থাকায় ওষুধ নিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। পর্যাপ্ত ফ্যান না থাকায় গরমের মধ্যেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ না পেয়ে বাইরে থেকে কিনতে হয়।ফারুক আহমদ নামে এক সেবাপ্রত্যাশী বলেন, ‘অনেক দূর থেকে ডাক্তার দেখাতে এসেছি। বাইরে বেশি টাকা দিয়ে চিকিৎসা নেওয়ার সামর্থ্য আমার নেই। কিন্তু ডাক্তার বলেছেন, এখানে হবে না, শহরে যেতে হবে। এখন কী করব- ভাবতে পারছি না।'প্রসূতি মায়েদের জরুরি সিজারিয়ানের ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তামান্না আক্তার নামে এক সেবাপ্রত্যাশী। তিনি বলেন, ‘গর্ভাবস্থায় এ হাসপাতালে কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে পারিনি। সিজারের ব্যবস্থাও নেই। বাধ্য হয়ে বাড়তি টাকা খরচ করে বাইরে থেকে সবকিছু করিয়েছি। এখন নবজাতককে দেখাতে এসে শুনলাম শিশু বিশেষজ্ঞ নেই, বাইরে যেতে হবে। তাহলে এমন হাসপাতালে এসে লাভ কী?’কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান নয়ন বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে অননুমোদিতভাবে অনুপস্থিত তিনজন স্টাফ নার্স ও একজন মিডওয়াইফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।তিনি বলেন, ‘জনবল ও যন্ত্রপাতির সংকটের কারণে মানসম্মত সেবা দেওয়া খুবই কঠিন হয়ে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী আমাদের একটি নতুন অ্যাম্বুলেন্স দেওয়ার আশ্বাস দিয়েছেন।’সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, ‘সিলেটে আমরা যন্ত্রপাতির অভাব ও জনবল সংকটে ভুগছি। জেলার ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে কোম্পানীগঞ্জে নার্সের সংখ্যা খুবই কম। এক-চতুর্থাংশ নার্সও নেই। এর মধ্যে যারা অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। শিগগিরই তাঁদের চাকরি থেকে অব্যাহতি দিয়ে পদগুলো শূন্য করা হবে।’প্রায় দুই লাখ মানুষের চিকিৎসার প্রধান সরকারি আশ্রয়স্থল কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট দ্রুত সমাধান না হলে স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা আরও অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কোম্পানীগঞ্জ উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স
0:00 0:00
1.0x