জনতার অনলাইন প্রেস ক্লাব
আইন-কানুন

আইন-কানুন

চিরিরবন্দরে ইয়াবাসহ আটক যুবকের ১ বছরের কারাদণ্ড

চিরিরবন্দরে ইয়াবাসহ আটক যুবকের ১ বছরের কারাদণ্ড

চিরিরবন্দরে ইয়াবাসহ আটক যুবকের ১ বছরের কারাদণ্ড

চিরিরবন্দরে ইয়াবাসহ আটক যুবকের ১ বছরের কারাদণ্ড

মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার
দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক যুবককে ইয়াবাসহ আটক করার পর মোবাইল কোর্টের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ১ নম্বর নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের রশিদ এ্যান্ড সন্স ফিলিং স্টেশনের উত্তর পাশে হাইওয়ে সড়কের ফুটপাত থেকে তাকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মোঃ আনোয়ারুল ইসলাম (৩২)। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে চিরিরবন্দর থানার একটি দল নশরতপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রাণীপুর গ্রামের ওই এলাকায় আনোয়ারুল ইসলামকে ১ পিস ইয়াবা ট্যাবলেট দখলে রাখা/সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে আনোয়ারুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন-নবী জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চিরিরবন্দরে ইয়াবাসহ আটক যুবকের ১ বছরের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image
চিরিরবন্দরে ইয়াবাসহ আটক যুবকের ১ বছরের কারাদণ্ডমোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার দিনাজপুর।দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক যুবককে ইয়াবাসহ আটক করার পর মোবাইল কোর্টের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ১ নম্বর নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের রশিদ এ্যান্ড সন্স ফিলিং স্টেশনের উত্তর পাশে হাইওয়ে সড়কের ফুটপাত থেকে তাকে আটক করা হয়।দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মোঃ আনোয়ারুল ইসলাম (৩২)। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে চিরিরবন্দর থানার একটি দল নশরতপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রাণীপুর গ্রামের ওই এলাকায় আনোয়ারুল ইসলামকে ১ পিস ইয়াবা ট্যাবলেট দখলে রাখা/সেবনরত অবস্থায় আটক করা হয়।পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে আনোয়ারুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন-নবী জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চিরিরবন্দরে ইয়াবাসহ আটক যুবকের ১ বছরের কারাদণ্ড
0:00 0:00
1.0x