জনতার অনলাইন প্রেস ক্লাব
আইন-কানুন

আইন-কানুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার
দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবন ও দখলে রাখার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ১০ নম্বর পুনট্রি ইউনিয়নের চকমুসা বিলপাড়া গ্রামের জয়উদ্দিনের লিচুর বাগানের ভেতরে এ অভিযান পরিচালনা করা হয়।

চিরিরবন্দর থানা পুলিশের একটি অভিযানিক দল এসআই (নিঃ) মোঃ আইয়ুব হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানোর সময় গাঁজা দখলে রাখা ও সেবনের অভিযোগে তিনজনকে আটক করে। আটকরা হলেন—মোঃ আব্দুর রশিদ (৪৮), মোঃ ফারিকুল ইসলাম (২৪) ও মোঃ জয়নুল (২২)। তারা সবাই চিরিরবন্দর উপজেলার চকমুসা বিলপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশের পক্ষ থেকে চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে বিষয়টি জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্টে মোঃ আব্দুর রশিদকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, মোঃ ফারিকুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং মোঃ জয়নুলকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে এক পুরিয়া গাঁজা, গাঁজা সেবনের কলকী একটি ও গ্যাসলাইট দুটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন-নবী জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ডমোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার দিনাজপুরদিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবন ও দখলে রাখার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ১০ নম্বর পুনট্রি ইউনিয়নের চকমুসা বিলপাড়া গ্রামের জয়উদ্দিনের লিচুর বাগানের ভেতরে এ অভিযান পরিচালনা করা হয়।চিরিরবন্দর থানা পুলিশের একটি অভিযানিক দল এসআই (নিঃ) মোঃ আইয়ুব হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানোর সময় গাঁজা দখলে রাখা ও সেবনের অভিযোগে তিনজনকে আটক করে। আটকরা হলেন—মোঃ আব্দুর রশিদ (৪৮), মোঃ ফারিকুল ইসলাম (২৪) ও মোঃ জয়নুল (২২)। তারা সবাই চিরিরবন্দর উপজেলার চকমুসা বিলপাড়া এলাকার বাসিন্দা।পুলিশের পক্ষ থেকে চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে বিষয়টি জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।মোবাইল কোর্টে মোঃ আব্দুর রশিদকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, মোঃ ফারিকুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং মোঃ জয়নুলকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।অভিযানকালে তাদের কাছ থেকে এক পুরিয়া গাঁজা, গাঁজা সেবনের কলকী একটি ও গ্যাসলাইট দুটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন-নবী জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড
0:00 0:00
1.0x