জনতার অনলাইন প্রেস ক্লাব
স্বাস্থ্য ও চিকিৎসা

স্বাস্থ্য ও চিকিৎসা

বিশ্ব দৃষ্টি দিবসে তাড়াইলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন অর্ধশত রোগী

বিশ্ব দৃষ্টি দিবসে তাড়াইলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন অর্ধশত রোগী

বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়েছে। এ কর্মসূচিতে এলাকার দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত প্রায় অর্ধশত চক্ষু রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাড়াইলের জাওয়ার রোডে বড় মহাজন বাড়ি সংলগ্ন ‘ভিশন সেন্টার’ তাড়াইলে এ কর্মসূচির আয়োজন করা হয়। কেন্দ্রটি ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল, ধোপাখলা, ময়মনসিংহ পরিচালিত প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্র।

কর্মসূচিতে আগত রোগীদের চোখ পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন চক্ষু সমস্যার বিষয়ে চিকিৎসা পরামর্শ, চোখের যত্ন ও পরিচর্যা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। যেসব রোগীর পরবর্তী সময়ে আরও চিকিৎসার প্রয়োজন হতে পারে, তাদের সে বিষয়েও পরামর্শ দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মানুষ সময়মতো চোখের চিকিৎসা নিতে পারেন না। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন রোগী জানান, বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ পেয়ে তারা উপকৃত হয়েছেন। স্থানীয় পর্যায়ে এ ধরনের সেবামূলক কার্যক্রম নিয়মিত আয়োজন করা হলে দরিদ্র মানুষের জন্য তা আরও কার্যকর হবে বলে তারা মনে করেন।

এ সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত চোখ পরীক্ষা করা এবং চোখের কোনো সমস্যা দেখা দিলে তা অবহেলা না করে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


বিশ্ব দৃষ্টি দিবসে তাড়াইলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন অর্ধশত রোগী

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image
বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়েছে। এ কর্মসূচিতে এলাকার দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত প্রায় অর্ধশত চক্ষু রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাড়াইলের জাওয়ার রোডে বড় মহাজন বাড়ি সংলগ্ন ‘ভিশন সেন্টার’ তাড়াইলে এ কর্মসূচির আয়োজন করা হয়। কেন্দ্রটি ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল, ধোপাখলা, ময়মনসিংহ পরিচালিত প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্র।কর্মসূচিতে আগত রোগীদের চোখ পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন চক্ষু সমস্যার বিষয়ে চিকিৎসা পরামর্শ, চোখের যত্ন ও পরিচর্যা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। যেসব রোগীর পরবর্তী সময়ে আরও চিকিৎসার প্রয়োজন হতে পারে, তাদের সে বিষয়েও পরামর্শ দেওয়া হয়।আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মানুষ সময়মতো চোখের চিকিৎসা নিতে পারেন না। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে।চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন রোগী জানান, বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ পেয়ে তারা উপকৃত হয়েছেন। স্থানীয় পর্যায়ে এ ধরনের সেবামূলক কার্যক্রম নিয়মিত আয়োজন করা হলে দরিদ্র মানুষের জন্য তা আরও কার্যকর হবে বলে তারা মনে করেন। এ সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত চোখ পরীক্ষা করা এবং চোখের কোনো সমস্যা দেখা দিলে তা অবহেলা না করে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
বিশ্ব দৃষ্টি দিবসে তাড়াইলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন অর্ধশত রোগী
0:00 0:00
1.0x