জনতার অনলাইন প্রেস ক্লাব
আইন-কানুন

আইন-কানুন

সরকারি রাস্তার রড ও খোয়া খেকো

সরকারি রাস্তার রড চুরি

সরকারি রাস্তার রড চুরি
ইনসেটে মিষ্টার

কাজিপুরের চরাঞ্চলে সরকারি রাস্তার রড বিক্রির বিষয়ে বিস্তারিত চলে এসেছে স্থানীয় অনলাইন ভিত্তিক গনমাধ্যম এসএমপি নিউজের বরাতে!

এসএমপির তথ্য মতে কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়ন এর ছালাল এলাকায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত সরকারি রাস্তা থেকে রাতের আঁধারে রড ইট এবং খোয়া তুলে নিয়ে বিক্রির অভিযোগ উঠেছে মিষ্টার নামের একজনের বিরুদ্ধে।

এই ঘটনায় স্থানীয় সচেতন নাগরিকরা নিন্দা জানিয়েছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন।স্থানীয়দের অভিযোগ ছালাল গ্রামের নান্নু মিয়ার ছেলে মিষ্টারের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি রাতের আধারে নদীর তীরের ক্ষতিগ্রস্ত সরকারি রাস্তা থেকে রড সহ বিভিন্ন সামগ্রী খুলে নিয়ে স্থানীয় এক দোকানির কাছে বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে।

ঐ এলাকার বাসিন্দা রবিউল হাসান রবি এসএমপি নিউজ কে জানিয়েছেন, রাস্তার নির্মাণ সামগ্রী তুলে নেওয়ার ঘটনা এলাকাবাসীর নজরে এসেছে। সরকারি সম্পদ রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও জানান তিনি।

স্থানীয় ব্যবসায়ী ফারুক এর দোকানে গিয়ে এসএমপি নিউজের প্রতিনিধি পলাশ শেখ এসব সামগ্রী বিক্রির বিষয়ে খোঁজ নিতে গিয়ে সরেজমিনে রড সহ বিভিন্ন সামগ্রী দেখতে পান।

দোকানীর দাবি তিনি মিষ্টারের কাছে থেকেই রডগুলো ক্রয় করেছেন।তবে অভিযোগ এর বিষয়ে মিষ্টারের সাথে এসএমপি নিউজের প্রতিনিধি যোগাযোগ করলে, তিনি জানান আমি কি একাই তুলেছি? কয়জন লোকের নাম লিখেছেন আপনি?

আরও অনেকেই তুলেছে। আমার কাছে এসে নাম জেনে যান। আর আমার নাম বললো কে? কেউ আমার সামনে বলতে পারে?এই বিষয়ে কাজিপুর উপজেলার এলজিইডি প্রকৌশলী মনসুরল হক বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভিন বলেন, বিষয়টি খোজ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


সরকারি রাস্তার রড চুরি

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image
কাজিপুরের চরাঞ্চলে সরকারি রাস্তার রড বিক্রির বিষয়ে বিস্তারিত চলে এসেছে স্থানীয় অনলাইন ভিত্তিক গনমাধ্যম এসএমপি নিউজের বরাতে!এসএমপির তথ্য মতে কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়ন এর ছালাল এলাকায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত সরকারি রাস্তা থেকে রাতের আঁধারে রড ইট এবং খোয়া তুলে নিয়ে বিক্রির অভিযোগ উঠেছে মিষ্টার নামের একজনের বিরুদ্ধে।এই ঘটনায় স্থানীয় সচেতন নাগরিকরা নিন্দা জানিয়েছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন।স্থানীয়দের অভিযোগ ছালাল গ্রামের নান্নু মিয়ার ছেলে মিষ্টারের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি রাতের আধারে নদীর তীরের ক্ষতিগ্রস্ত সরকারি রাস্তা থেকে রড সহ বিভিন্ন সামগ্রী খুলে নিয়ে স্থানীয় এক দোকানির কাছে বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে।ঐ এলাকার বাসিন্দা রবিউল হাসান রবি এসএমপি নিউজ কে জানিয়েছেন, রাস্তার নির্মাণ সামগ্রী তুলে নেওয়ার ঘটনা এলাকাবাসীর নজরে এসেছে। সরকারি সম্পদ রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও জানান তিনি।স্থানীয় ব্যবসায়ী ফারুক এর দোকানে গিয়ে এসএমপি নিউজের প্রতিনিধি পলাশ শেখ এসব সামগ্রী বিক্রির বিষয়ে খোঁজ নিতে গিয়ে সরেজমিনে রড সহ বিভিন্ন সামগ্রী দেখতে পান।দোকানীর দাবি তিনি মিষ্টারের কাছে থেকেই রডগুলো ক্রয় করেছেন।তবে অভিযোগ এর বিষয়ে মিষ্টারের সাথে এসএমপি নিউজের প্রতিনিধি যোগাযোগ করলে, তিনি জানান আমি কি একাই তুলেছি? কয়জন লোকের নাম লিখেছেন আপনি?আরও অনেকেই তুলেছে। আমার কাছে এসে নাম জেনে যান। আর আমার নাম বললো কে? কেউ আমার সামনে বলতে পারে?এই বিষয়ে কাজিপুর উপজেলার এলজিইডি প্রকৌশলী মনসুরল হক বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভিন বলেন, বিষয়টি খোজ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি। 

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সরকারি রাস্তার রড চুরি
0:00 0:00
1.0x