জনতার অনলাইন প্রেস ক্লাব
আইন-কানুন

আইন-কানুন

সাভারে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

সাভারে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার
১৩/১০/২০২৬

সাভারে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১১ অক্টোবর) রাত ১টার দিকে সাভার মডেল থানাধীন পাঁচগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের মটুকপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. জামাল হোসেন (৪০), একই এলাকার মো. কবির হোসেনের ছেলে মো. আব্দুর রউফ রবিন (২৭), যশোরের মনিরামপুরের সোরহাব মোড় এলাকার আব্দুস সাত্তারের ছেলে মো. নাজমুল (৩৬) এবং সাভারের আমিনবাজারের পাঁচগাছিয়া এলাকার আব্দুল কাদের বশিরের ছেলে মো. জুবায়ের হোসেন (২৫)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই মো. মতিউর রহমানসহ ডিবির একটি দল অংশ নেয়। এ সময় তাঁদের কাছ থেকে কাঠের বাটযুক্ত ১৬ ইঞ্চি লম্বা একটি ধারালো ছোরা, ১৪ দশমিক ৫ ইঞ্চি ও ১১ দশমিক ৫ ইঞ্চি লম্বা আরও দুটি ছোরা এবং ৯ দশমিক ৫ ইঞ্চি লম্বা একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে জামাল হোসেনের বিরুদ্ধে আগেও দুটি মাদক মামলা রয়েছে বলে পুলিশের অপরাধসংক্রান্ত নথি পর্যালোচনায় জানা গেছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে ঢাকা জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধ সংঘটনের প্রস্তুতি, দেশীয় অস্ত্রের ব্যবহার এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার চারজনকে ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


সাভারে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image
সাভারে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তারঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১১ অক্টোবর) রাত ১টার দিকে সাভার মডেল থানাধীন পাঁচগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের মটুকপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. জামাল হোসেন (৪০), একই এলাকার মো. কবির হোসেনের ছেলে মো. আব্দুর রউফ রবিন (২৭), যশোরের মনিরামপুরের সোরহাব মোড় এলাকার আব্দুস সাত্তারের ছেলে মো. নাজমুল (৩৬) এবং সাভারের আমিনবাজারের পাঁচগাছিয়া এলাকার আব্দুল কাদের বশিরের ছেলে মো. জুবায়ের হোসেন (২৫)।ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই মো. মতিউর রহমানসহ ডিবির একটি দল অংশ নেয়। এ সময় তাঁদের কাছ থেকে কাঠের বাটযুক্ত ১৬ ইঞ্চি লম্বা একটি ধারালো ছোরা, ১৪ দশমিক ৫ ইঞ্চি ও ১১ দশমিক ৫ ইঞ্চি লম্বা আরও দুটি ছোরা এবং ৯ দশমিক ৫ ইঞ্চি লম্বা একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে জামাল হোসেনের বিরুদ্ধে আগেও দুটি মাদক মামলা রয়েছে বলে পুলিশের অপরাধসংক্রান্ত নথি পর্যালোচনায় জানা গেছে।ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে ঢাকা জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধ সংঘটনের প্রস্তুতি, দেশীয় অস্ত্রের ব্যবহার এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।তিনি আরও জানান, গ্রেপ্তার চারজনকে ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সাভারে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার
0:00 0:00
1.0x