BSPA-এর গঠনতন্ত্র ও সাংগঠনিক নীতিমালা ঘোষণা
সংবাদ দাতা
গঠনতন্ত্র
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)
ইংরেজি নাম: Bangladesh Sales Professionals Association
সংক্ষিপ্ত নাম: BSPA
প্রতিষ্ঠাকাল: ১লা মে ২০২০
প্রধান কার্যালয়: ঢাকা, বাংলাদেশ
স্লোগানঃএকতাই শক্তি, একতাই মুক্তি
মূলনীতিঃ সততা — জবাবদিহিতা — গণতন্ত্র — ন্যায়বিচার — ঐক্য — পারস্পরিক সম্মান
প্রতিষ্ঠার ইতিহাস
বাংলাদেশের সকল বিক্রয় পেশাজীবীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ০১মে ২০২০ সালে অনলাইনভিত্তিক প্রচারণার মাধ্যমে দেশের সকল বিক্রয় পেশাজীবীকে ঐক্যবদ্ধ করার কার্যক্রম শুরু করা হয়।
পরবর্তীতে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, বাস্তবমুখী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে ১৪ জানুয়ারি ২০২৬ সালে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর মাধ্যমে বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA) একটি জাতীয় পেশাজীবী সংগঠন হিসেবে প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ আরিফুর রহমান। তাঁর সঙ্গে প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন—
১. মোঃ ওমর ফারুক
২. মোঃ খোরশেদ আলম
৩. মোঃ জাহিদুল ইসলাম সজীব
৪. মোঃ আলমগীর হোসেইন রাজা চৌধুরী
৫. মোঃ শাকিল আহমেদ
৬. মোঃ মনজুরুল ইসলাম
৭. মোঃ ফারুক হোসেন
৮. মোঃ সোহাগ হোসেন
এর ধারাবাহিকতায় ২১ আগস্ট ২০২৬ তারিখে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হয়।
জাতীয় সম্মেলনের মাধ্যমে—
- সভাপতি: মোঃ আরিফুর রহমান
- সাধারণ সম্পাদক: মোঃ জহির রায়হান
- সাংগঠনিক সম্পাদক: মোঃ মহিন উদ্দিন গাজী
নির্বাচিত হন।
প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA) দেশের সকল শ্রেণি ও পর্যায়ের বিক্রয় পেশাজীবীকে ঐক্যবদ্ধ করে তাঁদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ, দক্ষতা উন্নয়ন ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছ
প্রস্তাবনাঃবাংলাদেশের অর্থনীতি, উৎপাদন, বিপণন, সরবরাহব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ও বাজার ব্যবস্থাপনায় বিক্রয় পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের বিভিন্ন শিল্প, প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে কর্মরত বিক্রয় পেশাজীবীদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার, কল্যাণ, দক্ষতা উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং ন্যায়সঙ্গত কর্মপরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA) প্রতিষ্ঠিত।
এটি একটি অরাজনৈতিক, অলাভজনক ও জাতীয় পেশাজীবী সংগঠন। বাংলাদেশের সকল শ্রেণি ও পর্যায়ের বিক্রয় পেশাজীবীদের ঐক্য, অধিকার, মর্যাদা, কল্যাণ ও পেশাগত উন্নয়নই এ সংগঠনের প্রধান লক্ষ্য।
সংগঠনের সকল কার্যক্রম এই গঠনতন্ত্রের আলোকে পরিচালিত হবে।
ধারা ১ : নাম, পরিচয়, প্রতিষ্ঠাকাল ও স্লোগান
১. সংগঠনের নাম হবে “বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন”।
২. সংগঠনের ইংরেজি নাম হবে “Bangladesh Sales Professionals Association”।
৩. সংগঠনের সংক্ষিপ্ত নাম হবে “BSPA”।
৪. সংগঠনটি অরাজনৈতিক, অলাভজনক, জাতীয় ও বিক্রয় পেশাজীবী সংগঠন হিসেবে পরিচালিত হবে।
৫. প্রতিষ্ঠাকাল ০১ মে ২০২০।
৬. সংগঠনের স্লোগান হবে—
“একতাই শক্তি, একতাই মুক্তি”।
৭. সংগঠনের অনুমোদিত নিজস্ব লোগো । কেন্দ্রীয় অনুমোদন ছাড়া সংগঠনের নামে কোনো বিকল্প বা বিভ্রান্তিকর লোগো ব্যবহার করা যাবে না।
ধারা ২ : কার্যালয়
১. সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ঢাকা, বাংলাদেশে অবস্থিত হবে।
২. কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদনক্রমে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংগঠনিক কার্যালয় স্থাপন করা যাবে।
৩. কোনো জেলা বা উপজেলা কমিটি কেন্দ্রীয় গঠনতন্ত্র ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র সাংগঠনিক নীতি গ্রহণ করতে পারবে না।
৪. শাখা কার্যালয় ও সাংগঠনিক সম্পদের ব্যবহার সংগঠনের অনুমোদিত নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে।
---
ধারা ৩ : লক্ষ্য ও উদ্দেশ্য
সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হবে—
১. বাংলাদেশের সকল বিক্রয় পেশাজীবীকে ঐক্যবদ্ধ করা।
২. বিক্রয় পেশাজীবীদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠায় কাজ করা।
৩. ন্যায়সঙ্গত বেতন, ভাতা ও কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা।
৪. বিক্রয় পেশাজীবীদের চাকরি ও পেশাগত সমস্যা সমাধানে সহযোগিতা করা।
৫. পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা ও আলোচনা সভার আয়োজন করা।
৬. সদস্যদের কর্মসংস্থান ও পেশাগত সুযোগ-সুবিধা সংক্রান্ত তথ্য আদান-প্রদানে সহযোগিতা করা।
৭. সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা।
৮. অসুস্থ, দুর্ঘটনাগ্রস্ত, অসহায় বা বিপদগ্রস্ত সদস্যদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা।
৯. রক্তদান, চিকিৎসা সহায়তা, মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা।
১০. বিক্রয় পেশাজীবীদের নৈতিকতা, শৃঙ্খলা ও পেশাগত মান উন্নয়ন করা।
১১. বিক্রয় পেশাজীবীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা করা।
১২. প্রয়োজন অনুযায়ী সরকারি, বেসরকারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে পেশাগত বিষয়ে যোগাযোগ ও মতবিনিময় করা।
১৩. সদস্যদের মধ্যে সততা, জবাবদিহিতা, গণতন্ত্র, ন্যায়বিচার, ঐক্য ও পারস্পরিক সম্মান প্রতিষ্ঠা করা।
ধারা ৪ : মূলনীতি
সততা — জবাবদিহিতা — গণতন্ত্র — ন্যায়বিচার — ঐক্য — পারস্পরিক সম্মান।
সংগঠনের সকল সদস্য ও দায়িত্বশীলকে উক্ত মূলনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
ধারা ৫ : সদস্যপদ
নিম্নোক্ত যোগ্যতাসম্পন্ন ব্যক্তি সংগঠনের সদস্য হতে পারবেন—
১. বাংলাদেশের নাগরিক হতে হবে।
২. বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।
৩. বিক্রয় বা বিক্রয়-সংশ্লিষ্ট পেশার সঙ্গে সম্পৃক্ত হতে হবে।
৪. নির্ধারিত সদস্য ফরম পূরণ করতে হবে।
৫. নির্ধারিত সদস্য ফি প্রদান করতে হবে।
৬. গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকার করতে হবে।
ধারা ৬ : সদস্যের শ্রেণি
১. সংগঠনের সকল অনুমোদিত সদস্য সাধারণ সদস্য হিসেবে বিবেচিত হবেন।
২. সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত সদস্যরা নিজ নিজ পদ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
৩. কোনো সাংগঠনিক পদ সদস্যের মৌলিক সদস্য অধিকার বাতিল বা পরিবর্তন করবে না।
ধারা ৭ : সদস্যের অধিকার ও দায়িত্ব
সদস্যের অধিকার
১. গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করা।
২. নির্ধারিত নিয়ম অনুযায়ী ভোট প্রদান করা।
৩. যোগ্যতা অনুযায়ী সাংগঠনিক দায়িত্ব গ্রহণ করা।
৪. সংগঠনের কার্যক্রম সম্পর্কে তথ্য জানার সুযোগ পাওয়া।
৫. সাংগঠনিক সভায় গঠনমূলক মতামত প্রদান করা।
সদস্যের দায়িত্ব
১. গঠনতন্ত্র মেনে চলা।
২. সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করা।
৩. সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা।
৪. সংগঠনের ভাবমূর্তি ও মর্যাদা রক্ষা করা।
৫. নিয়মিত সদস্য ফি প্রদান করা।
৬. দায়িত্বপ্রাপ্ত হলে নিয়মিত সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করা।
ধারা ৮ : সদস্যপদ স্থগিত বা বাতিল
নিম্নোক্ত কারণে সদস্যপদ স্থগিত বা বাতিল করা যেতে পারে—
১. গঠনতন্ত্র গুরুতরভাবে লঙ্ঘন করলে।
২. সংগঠনের স্বার্থবিরোধী কার্যক্রমে জড়িত হলে।
৩. সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করলে।
৪. দীর্ঘদিন নির্ধারিত সদস্য ফি পরিশোধ না করলে।
৫. সংগঠনের ভাবমূর্তি গুরুতরভাবে ক্ষুণ্ন করলে।
৬. মিথ্যা তথ্য প্রদান করে সদস্যপদ গ্রহণ করলে।
৭. একই ধরনের অপরাধ বারবার করলে।
তবে কোনো সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পূর্বে যথাসম্ভব লিখিত নোটিশ প্রদান এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।
ধারা ৯ : সাংগঠনিক কাঠামো
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের সাংগঠনিক কাঠামো হবে—
ক. কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি
খ. জেলা কমিটি
গ. উপজেলা কমিটি
প্রয়োজনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিভাগীয় সমন্বয় ব্যবস্থা রাখা যাবে।
ধারা ১০ : কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি
১. কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি মোট ১৫১ সদস্যবিশিষ্ট হবে।
২. কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মেয়াদ হবে ৩ বছর।
৩. কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সংগঠনের সর্বোচ্চ নির্বাহী ও প্রশাসনিক কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবে।
৪. সংগঠনের নীতি, পরিকল্পনা, কর্মসূচি, প্রশাসন, সাংগঠনিক সম্প্রসারণ, আর্থিক ব্যবস্থাপনা এবং সার্বিক কার্যক্রম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হবে।
৫. কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে ৩১ জন কার্যনির্বাহী সদস্য থাকবেন।
৬. অবশিষ্ট পদসমূহ প্রয়োজন অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদনের মাধ্যমে বণ্টন করা যাবে।
৭. কোনো অবস্থাতেই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মোট সদস্যসংখ্যা ১৫১-এর বেশি হবে না, যদি না গঠনতন্ত্র সংশোধন করা হয়।
ধারা ১১ : কেন্দ্রীয় নির্বাচিত প্রধান ১৫টি পদ
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রধান পদসমূহ নিম্নরূপ—
১. সভাপতি
২. সিনিয়র সহ-সভাপতি
৩. সহ-সভাপতি
৪. সাধারণ সম্পাদক
৫. সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
৬. যুগ্ম সাধারণ সম্পাদক
৭. সাংগঠনিক সম্পাদক
৮. আইন বিষয়ক সম্পাদক
৯. ধর্ম বিষয়ক সম্পাদক
১০. কর্মসংস্থান বিষয়ক সম্পাদক
১১. অর্থ বিষয়ক সম্পাদক
১২. যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক
১৩. দপ্তর সম্পাদক
১৪. তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক
১৫. প্রচার ও প্রকাশনা সম্পাদক
নোট: সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে একাধিক সদস্য থাকতে পারবেন। তবে সকল পদসহ কেন্দ্রীয় কমিটির মোট সদস্যসংখ্যা ১৫১-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে।
ধারা ১২ : কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য
১. কেন্দ্রীয় কমিটিতে ৩১ জন কার্যনির্বাহী সদস্য থাকবেন।
২. তাঁরা সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় কমিটির সঙ্গে সমন্বয় এবং সংগঠনের সম্প্রসারণে ভূমিকা পালন করবেন।
৩. দায়িত্বপ্রাপ্ত কার্যনির্বাহী সদস্যদের প্রয়োজন অনুযায়ী কার্যক্রমের প্রতিবেদন প্রদান করতে হবে।
ধারা ১৩ : কেন্দ্রীয় কমিটির নির্বাচন
১. কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ার ৩মাসের মধ্যে নির্বাচন আয়োজনের উদ্যোগ গ্রহণ করতে হবে
২. সর্বশেষ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈধ সদস্যরা নির্ধারিত নিয়ম অনুযায়ী ভোটার হিসেবে বিবেচিত হবেন।
৩. জেলা ও উপজেলা পর্যায়ের নির্ধারিত দায়িত্বশীল প্রতিনিধিরাও গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় নির্বাচনে ভোটার হবেন।
৪. কেন্দ্রীয় নির্বাচনের প্রধান ১৫টি পদে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
৫. নির্বাচন অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার নীতি অনুসরণ করবে।
৬. নির্বাচন পরিচালনার জন্য স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হবে।
৭. নির্বাচন কমিশন ভোটার তালিকা, মনোনয়ন, প্রচারনীতি, ভোটগ্রহণ, ভোট গণনা ও ফলাফল ঘোষণার দায়িত্ব পালন করবে।
ধারা ১৪ : জেলা কমিটি
১. প্রতিটি জেলা কমিটি ১০১ সদস্যবিশিষ্ট হবে।
২. জেলা কমিটির মেয়াদ হবে ৩ বছর।
৩. জেলা কমিটিতে ২১ জন কার্যনির্বাহী সদস্য থাকবেন।
৪. জেলা কমিটির প্রধান পদসমূহ কেন্দ্রীয় কমিটির কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
৫. জেলা কমিটির প্রধান পদসমূহ হবে—
১. সভাপতি
২. সিনিয়র সহ-সভাপতি
৩. সহ-সভাপতি
৪. সাধারণ সম্পাদক
৫. সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
৬. যুগ্ম সাধারণ সম্পাদক
৭. সাংগঠনিক সম্পাদক
৮আইন বিষয়ক সম্পাদক
৯. ধর্ম বিষয়ক সম্পাদক
১০. কর্মসংস্থান বিষয়ক সম্পাদক
১১. অর্থ বিষয়ক সম্পাদক
১২. যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক
১৩. দপ্তর সম্পাদক
১৪. তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক
১৫. প্রচার ও প্রকাশনা সম্পাদক
৬. অবশিষ্ট পদসমূহ প্রয়োজন অনুযায়ী বিষয়ভিত্তিক সম্পাদক, সহ-সম্পাদক ও কার্যনির্বাহী দায়িত্বে বণ্টন করা যাবে।
ধারা ১৫ : জেলা কমিটির নির্বাচন
১. জেলা কমিটি গঠন প্রক্রিয়া কেন্দ্রীয় নির্বাচনী কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হবে।
২. সংশ্লিষ্ট জেলার নির্ধারিত বৈধ সাংগঠনিক প্রতিনিধিরা ভোটার হিসেবে বিবেচিত হবেন।
৩. জেলা কমিটির প্রধান পদসমূহে গোপন ভোট অনুষ্ঠিত হবে।
৪. নির্বাচন কমিশন ভোটার তালিকা যাচাই ও চূড়ান্ত করবে।
৫. নির্বাচন কমিশন প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট জেলা ও উপজেলার বৈধ সদস্যদের তথ্য যাচাই করতে পারবে।
ধারা ১৬ : উপজেলা কমিটি
১. প্রতিটি উপজেলা কমিটি ৫১ সদস্যবিশিষ্ট হবে।
২. উপজেলা কমিটির মেয়াদ হবে ৩ বছর।
৩. উপজেলা কমিটিতে ১১ জন কার্যনির্বাহী সদস্য থাকবেন।
৪. সংশ্লিষ্ট উপজেলার নিবন্ধিত ও বৈধ সকল সদস্য উপজেলা কমিটির নির্বাচনে ভোটার হবেন।
৫. উপজেলা কমিটির প্রধান পদসমূহ হবে—
১. সভাপতি
২. সিনিয়র সহ-সভাপতি
৩. সহ-সভাপতি
৪. সাধারণ সম্পাদক
৫. সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
৬. যুগ্ম সাধারণ সম্পাদক
৭. সাংগঠনিক সম্পাদক
৮. আইন বিষয়ক সম্পাদক
৯. ধর্ম বিষয়ক সম্পাদক
১০. কর্মসংস্থান বিষয়ক সম্পাদক
১১. অর্থ বিষয়ক সম্পাদক
১২. যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক
১৩. দপ্তর সম্পাদক
১৪. তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক
১৫. প্রচার ও প্রকাশনা সম্পাদক
৬. প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সম্পাদক, সহ-সম্পাদক ও দায়িত্বশীল পদ সৃষ্টি করা যাবে।
৭. তবে মোট কমিটি ৫১ সদস্যের মধ্যে থাকবে, যদি না গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে সংখ্যা পরিবর্তন করা হয়।
ধারা ১৭ : বিভাগীয় সমন্বয়ক কমিটি
১. সাংগঠনিক প্রয়োজন বিবেচনায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদনক্রমে কোনো বিভাগে ৭ সদস্যবিশিষ্ট বিভাগীয় সমন্বয়ক কমিটি গঠন করা যাবে।
২. বিভাগীয় সমন্বয়ক কমিটির দায়িত্ব হবে—
ক. সাংগঠনিক সমন্বয়
খ. কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা
গ. জেলা ও উপজেলা কমিটির সঙ্গে যোগাযোগ
ঘ. সাংগঠনিক প্রতিবেদন সংগ্রহ
ঙ. কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে সহায়তা
৩. বিভাগীয় সমন্বয়ক কমিটি কোনো জেলা বা উপজেলা কমিটি স্বতন্ত্রভাবে অনুমোদন করতে পারবে না।
৪. জেলা কমিটি গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগীয় সমন্বয়কের সুপারিশ বিবেচনা করা যেতে পারে।
৫. চূড়ান্ত অনুমোদন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি প্রদান করবে।
৬. বিভাগীয় সমন্বয়ক কমিটি কোনো স্বতন্ত্র নীতিনির্ধারণী ক্ষমতা প্রয়োগ করতে পারবে না।
ধারা ১৮ : একাধিক কমিটিতে দায়িত্ব
১. কোনো সদস্য একই সময়ে সাধারণভাবে একাধিক কমিটিতে দায়িত্ব পালন করতে পারবেন না।
২. সংগঠনের প্রয়োজনে সহ-সভাপতি, সহ-সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যরা সর্বোচ্চ দুইটি কমিটিতে দায়িত্ব পালন করতে পারবেন।
৩. বিশেষ সাংগঠনিক প্রয়োজন হলে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি লিখিত সিদ্ধান্তের মাধ্যমে ব্যতিক্রম অনুমোদন করতে পারবে।
ধারা ১৯ : কমিটির মেয়াদ
১. কেন্দ্রীয়, জেলা ও উপজেলা সকল কমিটির মেয়াদ ৩ বছর।
২. মেয়াদ শেষ হওয়ার পূর্বে পরবর্তী কমিটি নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে হবে।
৩. অনিবার্য কারণে নির্ধারিত সময়ে নির্বাচন সম্ভব না হলে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি প্রয়োজনীয় অন্তর্বর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
৪. নতুন কমিটি নির্বাচিত ও দায়িত্ব গ্রহণের পর পূর্ববর্তী কমিটির দায়িত্ব শেষ হবে।
ধারা ২০ : নির্বাচন কমিশন
১. সংগঠনের নির্বাচন পরিচালনার জন্য স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হবে।
২. নির্বাচন কমিশন ভোটার তালিকা, মনোনয়ন, প্রচারনীতি, ভোটগ্রহণ, ভোট গণনা ও ফলাফল ঘোষণার দায়িত্ব পালন করবে।
৩. নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্বাচনী বিধিমালা প্রণয়ন করতে পারবে।
৪. কোনো প্রার্থী বা সাংগঠনিক কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের কাজে অনৈতিক প্রভাব বিস্তার করতে পারবে না।
৫. নির্বাচন কমিশনের সদস্যরা দায়িত্ব পালনকালে নিরপেক্ষতা বজায় রাখবেন।
ধারা ২১ : সভাপতি
সভাপতি সংগঠনের সর্বোচ্চ সর্বোচ্চ নীতি নির্ধারনী ও চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্বাচিত সাংগঠনিক নেতৃত্বের দায়িত্ব পালন করবেন।
সভাপতির দায়িত্ব—
১. সংগঠনের সার্বিক নেতৃত্ব প্রদান করা , ও চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা।
২. কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করা।
৩. গঠনতন্ত্র ও সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়ন তদারকি করা।
৪. সরকারি, বেসরকারি ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সংগঠনের প্রতিনিধিত্ব করা।
৫. জরুরি পরিস্থিতিতে সংগঠনের স্বার্থে প্রয়োজনীয় অন্তর্বর্তী সিদ্ধান্ত গ্রহণ করা এবং পরবর্তী সভায় তা অনুমোদনের জন্য উপস্থাপন করা।
৬. সাংগঠনিক শৃঙ্খলা ও কার্যক্রম তদারকি করা।
ধারা ২২ : সাধারণ সম্পাদক
সাধারণ সম্পাদক সংগঠনের প্রধান প্রশাসনিক ও সাংগঠনিক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব—
১. দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা।
২. সভা আহ্বান ও নোটিশ প্রদান।
৩. সভার কার্যবিবরণী সংরক্ষণ।
৪. কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়ন।
৫. জেলা ও উপজেলা কমিটির সঙ্গে যোগাযোগ ও সমন্বয়।
৬. সাংগঠনিক প্রতিবেদন সংগ্রহ ও উপস্থাপন।
৭. সভাপতির সঙ্গে সমন্বয় করে সংগঠনের কার্যক্রম পরিচালনা।
ধারা ২৩ : সাংগঠনিক সম্পাদক
১. সংগঠনের সাংগঠনিক সম্প্রসারণের দায়িত্ব পালন করবেন।
২. জেলা ও উপজেলা কমিটির কার্যক্রম সমন্বয় ও তদারকিতে সহযোগিতা করবেন।
৩. সদস্য সংগ্রহ ও সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখবেন।
৪. সাংগঠনিক প্রতিবেদন প্রস্তুত করবেন।
৫. কেন্দ্রীয় সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে বাস্তবায়নে সহযোগিতা করবেন।
ধারা ২৪ : গুরুত্বপূর্ণ পদাধিকারীদের দায়িত্ব
অর্থ বিষয়ক সম্পাদক
১. আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ।
২. বাজেট ও আর্থিক প্রতিবেদন প্রস্তুত।
৩. ব্যাংক হিসাব ও আর্থিক নথি সংরক্ষণ।
৪. বার্ষিক হিসাব নিরীক্ষার ব্যবস্থা করা।
দপ্তর সম্পাদক
১. অফিস পরিচালনায় সহযোগিতা।
২. চিঠিপত্র ও নথি সংরক্ষণ।
৩. সাংগঠনিক রেকর্ড সংরক্ষণ।
আইন বিষয়ক সম্পাদক
১. সংগঠনের আইনগত বিষয়ে পরামর্শ প্রদান।
২. প্রয়োজনীয় আইনগত নথি প্রস্তুতে সহযোগিতা।
৩. আইনগত ঝুঁকি সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করা।
ধর্ম বিষয়ক সম্পাদক
১. নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক বিষয়ে সচেতনতা তৈরি।
২. নৈতিক ও সামাজিক কার্যক্রমে সহযোগিতা।
কর্মসংস্থান বিষয়ক সম্পাদক
১. চাকরি ও কর্মসংস্থান সংক্রান্ত তথ্য সংগ্রহ।
২. সদস্যদের কর্মসংস্থানে সহযোগিতা।
৩. পেশাগত সুযোগের তথ্য প্রচার।
যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক
১. তরুণ সদস্যদের সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করা।
২. ক্রীড়া ও সামাজিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা।
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক
১. বিক্রয় পেশাজীবীদের পেশাগত তথ্য সংগ্রহ।
২. গবেষণা, জরিপ ও তথ্যভিত্তিক প্রতিবেদন প্রস্তুত।
৩. প্রয়োজনীয় তথ্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কাছে উপস্থাপন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক
১. সংগঠনের কর্মসূচি প্রচার।
২. পোস্টার, ব্যানার, লিফলেট ও প্রকাশনা প্রস্তুত।
৩. অনুমোদিত সাংগঠনিক তথ্য প্রচার।
মহিলা বিষয়ক সম্পাদক
নারী বিক্রয় পেশাজীবীদের অংশগ্রহণ, পেশাগত উন্নয়ন ও কল্যাণে কাজ করবেন।
আপ্যায়ন বিষয়ক সম্পাদক
সভা, অনুষ্ঠান ও সাংগঠনিক কর্মসূচিতে অতিথি ও সদস্যদের আপ্যায়ন ব্যবস্থাপনায় সহযোগিতা করবেন।
ধারা ২৫ : কার্যনির্বাহী সদস্যদের দায়িত্ব
কার্যনির্বাহী সদস্যরা—
১. নিয়মিত সভায় অংশগ্রহণ করবেন।
২. সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করবেন।
৩. জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে সহায়তা করবেন।
৪. সংগঠনের ভাবমূর্তি ও মর্যাদা রক্ষা করবেন।
৫. গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলবেন।
৬. দায়িত্ব অনুযায়ী কার্যক্রমের প্রতিবেদন প্রদান করবেন।
৭. গঠনমূলক মতামত প্রদান করবেন।
ধারা ২৬ : সভা
১. কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে।
২. নিয়মিত সভা অন্তত দুই মাসে একবার অনুষ্ঠিত করার চেষ্টা করতে হবে।
৩. জরুরি প্রয়োজনে বিশেষ সভা আহ্বান করা যাবে।
৪. সভার নোটিশ সভাপতি অথবা সাধারণ সম্পাদক প্রদান করবেন।
৫. সভার সিদ্ধান্ত লিখিত কার্যবিবরণীতে সংরক্ষণ করতে হবে।
ধারা ২৭ : সাধারণ সভা
১. বছরে অন্তত ৪ (চার)বার সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
২. সাধারণ সভায় সংগঠনের কার্যক্রম, আর্থিক প্রতিবেদন, সাংগঠনিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হবে।
৩. প্রয়োজন অনুযায়ী বিশেষ সাধারণ সভা আহ্বান করা যবে
ধারা ২৮ : আর্থিক ব্যবস্থাপনা
১. সংগঠনের নামে ব্যাংক হিসাব থাকবে।
২. সংগঠনের অনুমোদিত নীতিমালা অনুযায়ী ব্যাংক হিসাব পরিচালিত হবে।
৩. সংগঠনের অর্থের উৎস হতে পারে—
ক. সদস্য ফি
খ. বৈধ অনুদান
গ. অনুমোদিত প্রকল্প
ঘ. প্রকাশনা ও বৈধ সাংগঠনিক কার্যক্রম
৪. সকল আয়-ব্যয়ের হিসাব লিখিতভাবে সংরক্ষণ করতে হবে।
৫. নিয়মিত আয়-ব্যয়ের প্রতিবেদন প্রস্তুত করতে হবে।
৬. সংগঠনের অর্থ কোনো ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা যাবে না।
৭. প্রতি বছর হিসাব নিরীক্ষার ব্যবস্থা করতে হবে।
ধারা ২৯ : সাংগঠনিক শৃঙ্খলা
সংগঠনের শৃঙ্খলা রক্ষায় প্রয়োজন অনুযায়ী নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে—
ক. লিখিত সতর্কীকরণ
প্রাথমিক অপরাধ বা নিয়মভঙ্গের ক্ষেত্রে লিখিত সতর্কীকরণ।
খ. দায়িত্ব সাময়িক স্থগিত
গুরুতর সাংগঠনিক অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য সাংগঠনিক দায়িত্ব স্থগিত করা যেতে পারে।
গ. সাংগঠনিক পদ বাতিল
গুরুতর অপরাধ, সংগঠনবিরোধী কর্মকাণ্ড বা বারবার শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে সাংগঠনিক পদ বাতিল করা যেতে পারে।
ঘ. সদস্যপদ বাতিল
অত্যন্ত গুরুতর অপরাধ বা সংগঠনের স্বার্থবিরোধী কার্যক্রমের ক্ষেত্রে সদস্যপদ বাতিল করা যেতে পারে।
শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার নীতি অনুসরণ করতে হবে।
ধারা ৩০ : কেন্দ্রীয় কমিটির সদস্যদের উপস্থিতি ও মাসিক ফি
৩০.১ নিয়মিত সভায় উপস্থিতি
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রত্যেক সদস্যের নিয়মিত সভায় উপস্থিত থাকা সাংগঠনিক দায়িত্বের অংশ হিসেবে বিবেচিত হবে।
৩০.২ মাসিক সদস্য ফি
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রত্যেক সদস্যকে নির্ধারিত মাসিক সদস্য ফি নিয়মিত পরিশোধ করতে হবে।
৩০.৩ পরপর তিন মাস অনুপস্থিতি ও ফি বকেয়াঃ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোনো সদস্য পরপর ৩ (তিন) মাস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নিয়মিত সভায় উপস্থিত না থাকেন এবং একই সময়ে পরপর ৩ (তিন) মাসের নির্ধারিত মাসিক সদস্য ফি পরিশোধ না করেন, তাহলে তাঁর সাংগঠনিক পদ স্থগিত করার জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
৩০.৪ কারণ দর্শানোর সুযোগ
পদ স্থগিত করার পূর্বে সংশ্লিষ্ট সদস্যকে লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করতে হবে এবং যুক্তিসঙ্গত সময়ের মধ্যে তাঁর বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে।
৩০.৫ সিদ্ধান্ত
সংশ্লিষ্ট সদস্যের বক্তব্য বিবেচনা করে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।
৩০.৬ পদ পুনর্বহাল
সাংগঠনিক পদ স্থগিত হওয়ার পর সংশ্লিষ্ট সদস্য সন্তোষজনক কারণ প্রদর্শন করলে, বকেয়া সদস্য ফি পরিশোধ করলে এবং সাংগঠনিক দায়িত্ব পালনের অঙ্গীকার করলে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি প্রয়োজন অনুযায়ী তাঁর পদ পুনর্বহাল করতে পারবে।
৩০.৭ যথাযথ কারণ
অসুস্থতা, সরকারি/প্রাতিষ্ঠানিক দায়িত্ব, পারিবারিক জরুরি পরিস্থিতি বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে সভায় অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট সদস্যকে যথাসময়ে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। গ্রহণযোগ্য কারণ থাকলে অনুপস্থিতি শাস্তিযোগ্য অনুপস্থিতি হিসেবে গণ্য না করার বিষয়টি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বিবেচনা করতে পারবে।
ধারা ৩১ : অফিসিয়াল ব্যানার, ফেস্টুন ও প্রচারসামগ্রী
১. যেকোনো অফিসিয়াল ব্যানার ও ফেস্টুনে সংগঠনের অনুমোদিত লোগো থাকতে হবে।
২. সংগঠনের স্লোগান “একতাই শক্তি, একতাই মুক্তি “ব্যবহার করা যাবে।
৩. যেকোনো পর্যায়ের অফিসিয়াল ব্যানার ও ফেস্টুনে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি যথাযথভাবে থাকতে হবে
৪. জেলা বা উপজেলা পর্যায়ের অফিসিয়াল ব্যানার ও ফেস্টুনে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি সংশ্লিষ্ট জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি যথাযথভাবে থাকতে হবে
৫. কোনো ব্যক্তির নাম, পদবি বা ছবি ব্যবহারের ক্ষেত্রে তাঁর প্রকৃত সাংগঠনিক পদ উল্লেখ করতে হবে।
৬. কেন্দ্রীয় অনুমোদন ছাড়া এমন কোনো ব্যানার, ফেস্টুন বা প্রচারসামগ্রী প্রকাশ করা যাবে না, যা সংগঠনের অফিসিয়াল সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হতে পারে।
৭. সকল প্রচারসামগ্রীতে সংগঠনের ভাবমূর্তি, শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখতে হবে।
ধারা ৩২ : সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রচারনীতি
১. সংগঠনের অফিসিয়াল ঘোষণা অনুমোদিত মাধ্যমে প্রচার করতে হবে।
২. কেন্দ্রীয় অনুমোদন ছাড়া কোনো ব্যক্তিগত বক্তব্যকে সংগঠনের অফিসিয়াল বক্তব্য হিসেবে প্রচার করা যাবে না।
৩. সাংগঠনিক অভ্যন্তরীণ বিরোধ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করে সংশ্লিষ্ট সাংগঠনিক সভায় উপস্থাপন করতে হবে।
৪. সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এমন বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য প্রচার থেকে সদস্যদের বিরত থাকতে হবে।
৫. ভুল তথ্য প্রচারিত হলে সংশ্লিষ্ট দায়িত্বশীলকে তা সংশোধনের ব্যবস্থা করতে হবে।
৬. সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম ও অনুমোদিত ডিজিটাল প্ল্যাটফর্ম কেন্দ্রীয় কর্তৃপক্ষের অনুমোদন ও তত্ত্বাবধানে পরিচালিত হবে।
ধারা ৩৩ : উপদেষ্টা পরিষদ
১. সংগঠনের প্রয়োজন অনুযায়ী উপদেষ্টা পরিষদ গঠন করা যাবে।
২. উপদেষ্টা পরিষদে একজন প্রধান উপদেষ্টা এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য উপদেষ্টা থাকতে পারবেন।
৩. উপদেষ্টারা সংগঠনের নীতি, সাংগঠনিক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ প্রদান করবেন।
৪. উপদেষ্টা পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে না, যদি না গঠনতন্ত্র অনুযায়ী লিখিতভাবে বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়।
প্রধান উপদেষ্টার দায়িত্ব ও ক্ষমতা
১। প্রধান উপদেষ্টা সংগঠনের সার্বিক বিষয়ে প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় কমিটিকে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করবেন।
২। কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ৩ (তিন) মাস পূর্বে প্রধান উপদেষ্টা,উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় সভাপতির সঙ্গে পরামর্শক্রমে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন।
৩। কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ার পরবর্তী সর্বোচ্চ ৩ (তিন) মাসের মধ্যে কেন্দ্রীয় নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করবেন।
৪। নির্বাচন কমিশন গঠনের পর নির্বাচন-সংক্রান্ত সার্বিক বিষয়ে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন; তবে নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না।
৫। কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সংগঠনের সার্বিক দায়িত্ব প্রধান উপদেষ্টা পালন করবেন। প্রয়োজনে তিনি একজন ভারপ্রাপ্ত সভাপতি নিয়োগ করতে পারবেন।
৬। নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করিয়ে দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা প্রধান উপদেষ্টা করবেন।
৭। নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টার অন্তর্বর্তীকালীন দায়িত্বের অবসান হবে এবং নবনির্বাচিত কমিটি সংগঠনের নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে।
ধারা ৩৪ : কমিটি স্থগিত, বিলুপ্ত বা পুনর্গঠন
১. কোনো জেলা বা উপজেলা কমিটি গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কারণ দর্শানোর নোটিশ দিতে পারবে।
২. গুরুতর সাংগঠনিক পরিস্থিতিতে সংশ্লিষ্ট কমিটি সাময়িকভাবে স্থগিত করা যেতে পারে।
৩. প্রয়োজন হলে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সংশ্লিষ্ট কমিটি পুনর্গঠন বা বিলুপ্ত করার সিদ্ধান্ত নিতে পারবে।
৪. পুনর্গঠনের পূর্ব পর্যন্ত প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য অন্তর্বর্তী দায়িত্বশীল নির্ধারণ করা যেতে পারে।
ধারা ৩৫ : গঠনতন্ত্র সংশোধন
১. সংগঠনের প্রয়োজন অনুযায়ী গঠনতন্ত্র সংশোধন, সংযোজন বা বিয়োজন করা যাবে।
২. সাধারণ সভায় সংশোধনী প্রস্তাব উত্থাপন করা যাবে।
৩. সংশোধনের ক্ষেত্রে নির্ধারিত সাংগঠনিক সংখ্যাগরিষ্ঠতার অনুমোদন প্রয়োজন হবে।
৪. অনুমোদিত সংশোধনী গঠনতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য হবে।
ধারা ৩৬ : পদ সৃষ্টি, বিলুপ্তি ও পুনর্বিন্যাস, মুখপাত্র
১. সাংগঠনিক প্রয়োজন অনুযায়ী নতুন পদ সৃষ্টি করা যেতে পারে।
২. অপ্রয়োজনীয় পদ বিলুপ্ত বা একীভূত করা যেতে পারে।
৩. প্রয়োজন অনুযায়ী দায়িত্বের প্রকৃতি পরিবর্তন বা পুনর্বিন্যাস করা যেতে পারে।
৪. কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির পদবিন্যাস প্রয়োজন অনুযায়ী পুনর্বিন্যাস করা যাবে, তবে নির্ধারিত মোট সদস্যসংখ্যা পরিবর্তনের ক্ষেত্রে গঠনতন্ত্র সংশোধন প্রয়োজন হবে।
কেন্দ্রীয় নেতৃত্ব ও সাংগঠনিক পদ
সভাপতি
সিনিয়র সহ-সভাপতি(১জন)
সহ-সভাপতি(২০জন)
সাধারন সম্পাদক
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক(১জন)
যুগ্ম সাধারণ সম্পাদক(১৬ জন)
সাংগঠনিক সম্পাদক
সহ-সাংগঠনিক সম্পাদক(১৬জন)
আইনবিষয়ক সম্পাদক
সহ আইন বিষয়ক সম্পাদক
দপ্তর সম্পাদক
সহ দপ্তর সম্পাদক(৫জন)
ধর্ম বিষয়ক সম্পাদক
সহ ধর্ম বিষয়ক সম্পাদক
অর্থ বিষয়ক সম্পাদক
সহ অর্থ বিষয়ক সম্পাদক (৫জন)
শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক
সহ শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক
যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক
সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক
প্রচার ও প্রকাশনা সম্পাদক
সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক (১৪জন)
শ্রমিক কল্যান বিষয়ক সম্পাদক
সহ শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক
শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক
সহ শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
আপ্যায়ন বিষয়ক সম্পাদক
সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক
সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক
মহিলা বিষয়ক সম্পাদক
সহ মহিলা বিষয়ক সম্পাদক
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক
সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক
সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক
সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক
সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক
পরিকল্পনা বিষয়ক সম্পাদক
সহ পরিকল্পনা বিষয়ক সম্পাদক
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
ত্রান বিষয়ক সম্পাদক
সহ ত্রান বিষয়ক সম্পাদক
কৃষি বিষয়ক সম্পাদক
সহ কৃষি বিষয়ক সম্পাদক
মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক
সহ মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক
কার্যনির্বাহী সদস্য ৩১ জন
জেলা নেতৃত্ব ও সাংগঠনিক পদ
সভাপতি
সিনিয়র সহ-সভাপতি
সহ-সভাপতি(১১জন)
সাধারন সম্পাদক
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
যুগ্ম সাধারণ সম্পাদক(১১জন)
সাংগঠনিক সম্পাদক
সহ-সাংগঠনিক সম্পাদক(১১ জন)
আইনবিষয়ক সম্পাদক
সহ আইন বিষয়ক সম্পাদক
দপ্তর সম্পাদক
সহ দপ্তর সম্পাদক
ধর্ম বিষয়ক সম্পাদক
সহ ধর্ম বিষয়ক সম্পাদক
অর্থ বিষয়ক সম্পাদক
সহ অর্থ বিষয়ক সম্পাদক
শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক
সহ শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক
যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক
সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক
প্রচার ও প্রকাশনা সম্পাদক
সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক
শ্রমিক কল্যান বিষয়ক সম্পাদক
সহ শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক
শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক
সহ শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
আপ্যায়ন বিষয়ক সম্পাদক
সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক
সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক
মহিলা বিষয়ক সম্পাদক
সহ মহিলা বিষয়ক সম্পাদক
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক
সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক
সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক
সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক
সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক
পরিকল্পনা বিষয়ক সম্পাদক
সহ পরিকল্পনা বিষয়ক সম্পাদক
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
ত্রান বিষয়ক সম্পাদক
সহ ত্রান বিষয়ক সম্পাদক
কৃষি বিষয়ক সম্পাদক
সহ কৃষি বিষয়ক সম্পাদক
মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক
সহ মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক
কার্যনির্বাহী সদস্য ২১ জন
উপজেলা নেতৃত্ব ও সাংগঠনিক পদ
সভাপতি
সিনিয়র সহ-সভাপতি
সহ-সভাপতি(৩জন)
সাধারন সম্পাদক
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
যুগ্ম সাধারণ সম্পাদক(৩জন)
সাংগঠনিক সম্পাদক
সহ-সাংগঠনিক সম্পাদক(৩ জন)
আইনবিষয়ক সম্পাদক
সহ আইন বিষয়ক সম্পাদক
দপ্তর সম্পাদক
সহ দপ্তর সম্পাদক
ধর্ম বিষয়ক সম্পাদক
সহ ধর্ম বিষয়ক সম্পাদক
অর্থ বিষয়ক সম্পাদক
সহ অর্থ বিষয়ক সম্পাদক
শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক
সহ শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক
যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক
সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক
প্রচার ও প্রকাশনা সম্পাদক
সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক
শ্রমিক কল্যান বিষয়ক সম্পাদক
সহ শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক
শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
আপ্যায়ন বিষয়ক সম্পাদক
সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক
মহিলা বিষয়ক সম্পাদক
ত্রান বিষয়ক সম্পাদক
কার্যনির্বাহী সদস্য ১১ জন
ধারা ৩৭: মুখপাত্র
পদের নাম:কেন্দ্রীয় মুখপাত
নিয়োগ: কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি একজন কেন্দ্রীয় মুখপাত্র মনোনীত করবেন।
দায়িত্ব ও কর্তব্য:
১. সংগঠনের অনুমোদিত সিদ্ধান্ত, কর্মসূচি, দাবি-দাওয়া ও সাংগঠনিক অবস্থান গণমাধ্যম এবং জনসমক্ষে তুলে ধরা।
২. মুদ্রিত, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা।
৩. সংগঠনের পক্ষে সংবাদ সম্মেলন, সংবাদ ব্রিফিং ও আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করা।
৪. সংগঠনের অনুমোদন ছাড়া কোনো বক্তব্যকে সংগঠনের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে উপস্থাপন না করা।
৫. সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সমন্বয় করে সংগঠনের ভাবমূর্তি, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় কাজ করা।
৬. সংগঠনের গুরুত্বপূর্ণ কর্মসূচি, সিদ্ধান্ত ও অর্জন সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা।
ক্ষমতার সীমা: কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদিত নীতিমালা ও সিদ্ধান্তের বাইরে মুখপাত্র এককভাবে সংগঠনের নীতিগত অবস্থান পরিবর্তন করতে বা কোনো নতুন সিদ্ধান্ত ঘোষণা করতে পারবেন না।
ধারা ৩৮ : পদে দায়িত্ব পালনের সাধারণ নীতি
১. কোনো ব্যক্তি একই সময়ে একাধিক প্রধান পদে দায়িত্ব পালন করতে পারবেন না।
২. বিশেষ সাংগঠনিক প্রয়োজন ছাড়া একই ব্যক্তিকে একাধিক কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যাবে না।
৩. সহ-সভাপতি, সহ-সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যরা সংগঠনের প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ দুইটি কমিটিতে দায়িত্ব পালন করতে পারবেন।
৪. কোনো সদস্য দায়িত্ব গ্রহণের পর সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তাঁর সাংগঠনিক দায়িত্ব পুনর্বিবেচনা করা যেতে পারে।
ধারা ৩৯ : সংগঠনের সম্পদ
১. সংগঠনের সকল সম্পদ সংগঠনের নিজস্ব সম্পদ হিসেবে গণ্য হবে।
২. কোনো ব্যক্তি সংগঠনের সম্পদের ওপর ব্যক্তিগত মালিকানা দাবি করতে পারবেন না।
৩. সংগঠনের সম্পদ অনুমোদিত সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়া বিক্রি, হস্তান্তর বা ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না।
ধারা ৪০ : সংগঠন বিলুপ্তি
১. বিশেষ সাধারণ সভার মাধ্যমে সংগঠন বিলুপ্তির সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে।
২. বিলুপ্তির পর সংগঠনের দায়-দেনা পরিশোধ শেষে অবশিষ্ট সম্পদ কোনো বৈধ জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।
৩. কোনো ব্যক্তি সংগঠনের সম্পদ ব্যক্তিগতভাবে গ্রহণ করতে পারবেন না।
ধারা ৪১ : বিরোধ নিষ্পত্তি
১. সাংগঠনিক কোনো বিরোধ প্রথমে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে।
২. সমাধান না হলে বিষয়টি পর্যায়ক্রমে জেলা এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কাছে উপস্থাপন করা যাবে।
৩. কেন্দ্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ বিরোধের ক্ষেত্রে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি প্রয়োজনীয় তদন্ত বা অভ্যন্তরীণ নিষ্পত্তি ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
৪. সকল বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে গঠনতন্ত্র, ন্যায়বিচার, প্রমাণ, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং সাংগঠনিক শৃঙ্খলা বিবেচনায় রাখতে হবে।
ধারা ৪১ : গঠনতন্ত্রের প্রাধান্য
১. এই গঠনতন্ত্র সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক দলিল হিসেবে বিবেচিত হবে।
২. সংগঠনের সকল সদস্য, কর্মকর্তা ও কমিটি এই গঠনতন্ত্রের অধীন থাকবে।
৩. কোনো ব্যক্তি বা কমিটি গঠনতন্ত্রের পরিপন্থী সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না।
৪. কোনো বিষয়ে গঠনতন্ত্রে সুস্পষ্ট বিধান না থাকলে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি,সংগঠনের স্বার্থে অন্তর্বর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, পরবর্তীতে প্রয়োজন হলে গঠনতন্ত্রে তা সংযোজন করা হবে
ধারা ৪২ : কমিটি গঠন ও অনুমোদন নীতিমালা
সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠু, সুশৃঙ্খল ও গতিশীল রাখার লক্ষ্যে নিম্নলিখিত পদ্ধতিতে বিভিন্ন স্তরের কমিটি গঠন ও অনুমোদন প্রদান করা হবে।
১। উপজেলা কমিটি অনুমোদন: সংশ্লিষ্ট জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথভাবে উপজেলা কমিটি গঠন ও অনুমোদন প্রদান করবেন।
২। জেলা কমিটি অনুমোদন: সংশ্লিষ্ট জেলা কমিটির গঠন ও অনুমোদন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথভাবে প্রদান করবেন।
৩। জেলা কমিটি না থাকলে উপজেলা কমিটি অনুমোদন: কোনো জেলায় জেলা কমিটি গঠিত না থাকলে অথবা জেলা কমিটি বিলুপ্ত থাকলে, ওই জেলার উপজেলা কমিটি গঠন ও অনুমোদনের ক্ষমতা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর ন্যস্ত থাকবে।
৪। অনুমোদনের বৈধতা: সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কোনো কমিটি সংগঠনের অনুমোদিত কমিটি হিসেবে বিবেচিত হবে না। অনুমোদিত কমিটির তালিকা কেন্দ্রীয় দপ্তরে সংরক্ষণ করতে হবে।
৫। বিশেষ পরিস্থিতি: সাংগঠনিক প্রয়োজনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি যেকোনো কমিটি গঠন, পুনর্গঠন, স্থগিত বা বাতিলের বিষয়ে গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।
ধারা ৪৩ : পদত্যাগ
১. পদত্যাগের অধিকার: সংগঠনের যেকোনো সদস্য ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত বা অন্য যেকোনো যুক্তিসংগত কারণে স্বেচ্ছায় নিজ পদ থেকে পদত্যাগ করতে পারবেন। পদত্যাগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন দাখিল করতে হবে।
২. কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের পদত্যাগ: কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল পদধারী সদস্য এবং উপদেষ্টা পরিষদের সকল সদস্যকে পদত্যাগ করতে হলে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি বরাবর লিখিত পদত্যাগপত্র দাখিল করতে হবে।
৩. কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ: কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কোনো কারণে পদত্যাগ করতে চাইলে তাঁকে সংগঠনের প্রধান উপদেষ্টা বরাবর লিখিত পদত্যাগপত্র দাখিল করতে হবে।
৪. জেলা ও উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ: জেলা ও উপজেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক পদত্যাগ করতে চাইলে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি বরাবর লিখিত পদত্যাগপত্র দাখিল করতে হবে।
৫. জেলা ও উপজেলা কমিটির অন্যান্য সদস্যের পদত্যাগ: জেলা ও উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যতীত অন্যান্য পদধারী সদস্যকে পদত্যাগ করতে হলে সংশ্লিষ্ট কমিটির সভাপতি বরাবর লিখিত পদত্যাগপত্র দাখিল করতে হবে।
৬. পদত্যাগ কার্যকর হওয়ার বিধান: সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদত্যাগপত্র গ্রহণ ও অনুমোদনের মাধ্যমে পদত্যাগ কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করবে। পদত্যাগপত্র গ্রহণ বা অনুমোদনের বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট সদস্যকে অবহিত করতে হবে।
৭. পদত্যাগ-পরবর্তী দায়িত্ব: পদত্যাগ কার্যকর হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি সংগঠনের উক্ত পদের দায়িত্ব পালন করতে পারবেন না। তবে সংগঠনের স্বার্থে দায়িত্ব হস্তান্তর, হিসাব-নিকাশ ও প্রয়োজনীয় নথিপত্র বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে তাঁকে সহযোগিতা করতে হবে।
ধারা ৪৪ :শপথ গ্রহণ ও দায়িত্ব গ্রহণ
১। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শীর্ষ নেতৃত্বের শপথ:
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংগঠনের প্রধান উপদেষ্টা শপথবাক্য পাঠ করাবেন। প্রধান উপদেষ্টা অনুপস্থিত থাকলে সম্মানিত উপদেষ্টা পরিষদের যেকোনো একজন সদস্য তাঁদের শপথবাক্য পাঠ করাবেন।
২। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের শপথ:
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কমিটির অবশিষ্ট সকল সদস্যকে শপথবাক্য পাঠ করাবেন।
৩। জেলা কমিটির সদস্যদের শপথ:
জেলা কমিটির সকল সদস্যকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শপথবাক্য পাঠ করাবেন। সভাপতি অনুপস্থিত থাকলে প্রথমে সিনিয়র সহ-সভাপতি এবং তিনি অনুপস্থিত থাকলে যেকোনো একজন সহ-সভাপতি শপথবাক্য পাঠ করাবেন।
৪। উপজেলা কমিটির সদস্যদের শপথ:
উপজেলা কমিটির সকল সদস্যকে সংশ্লিষ্ট জেলা কমিটির সভাপতি শপথবাক্য পাঠ করাবেন। জেলা সভাপতি অনুপস্থিত থাকলে জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি শপথবাক্য পাঠ করাবেন। তবে শপথ অনুষ্ঠানে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোনো সদস্য উপস্থিত থাকলে তিনি উপজেলা কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব পালন করতে পারবেন।
৫। শপথ গ্রহণ ও দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া:
প্রত্যেক নির্বাচিত, মনোনীত বা অনুমোদিত কমিটির সদস্যকে নির্ধারিত শপথবাক্য যথাযথভাবে পাঠ করতে হবে। শপথ গ্রহণের পর সংশ্লিষ্ট সদস্য শপথ বইয়ে স্বাক্ষর করবেন। শপথবাক্য পাঠ ও শপথ বইয়ে স্বাক্ষর সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট সদস্য আনুষ্ঠানিকভাবে তাঁর ওপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব গ্রহণ করবেন।
৬। শপথ বই সংরক্ষণ:প্রত্যেক কমিটির শপথ গ্রহণের রেকর্ড ও স্বাক্ষরিত শপথ বই সংশ্লিষ্ট কমিটির অফিস সম্পাদক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সংরক্ষণ করবেন। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি প্রয়োজন অনুযায়ী এ-সংক্রান্ত রেকর্ড তদারকি করতে পারবে।
ধারা ৪৪ : তফসিল
তফসিল–১
কমিটির সারসংক্ষেপ
কমিটি| মোট সদস্য| কার্যনির্বাহী সদস্য| মেয়াদ
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি| ১৫১| ৩১| ৩ বছর
জেলা কমিটি| ১০১| ২১| ৩ বছর
উপজেলা কমিটি| ৫১| ১১| ৩ বছর
তফসিল–২
কেন্দ্রীয় নির্বাচনের ভোটার
কেন্দ্রীয় নির্বাচনে ভোটার হবেন—
১. সর্বশেষ মেয়াদের বৈধ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
২. সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ের নির্ধারিত দায়িত্বশীল প্রতিনিধিরা, যথা—
- সভাপতি
- সাধারণ সম্পাদক
- সাংগঠনিক সম্পাদক
- সিনিয়র সহ-সভাপতি
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
৩. নির্বাচন কমিশন নির্ধারিত বৈধ ভোটার তালিকা চূড়ান্ত করবে।
জেলা নির্বাচনের ভোটার
১. সর্বশেষ মেয়াদের বৈধ জেলা কমিটির সদস্যরা।
২. সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ের নির্ধারিত দায়িত্বশীল প্রতিনিধিরা, যথা—
- সভাপতি
- সাধারণ সম্পাদক
- সাংগঠনিক সম্পাদক
- সিনিয়র সহ-সভাপতি
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
৩. নির্বাচন কমিশন নির্ধারিত বৈধ ভোটার তালিকা চূড়ান্ত করবে।
তফসিল–৩
উপজেলা নির্বাচনের ভোটার
সংশ্লিষ্ট উপজেলার সকল নিবন্ধিত ও বৈধ সদস্য উপজেলা কমিটির নির্বাচনে ভোট প্রদান করতে পারবেন।
তফসিল–৪
কেন্দ্রীয় নির্বাচিত প্রধান ১৫টি পদ
১. সভাপতি
২. সিনিয়র সহ-সভাপতি
৩. সহ-সভাপতি
৪. সাধারণ সম্পাদক
৫. সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
৬. যুগ্ম সাধারণ সম্পাদক
৭. সাংগঠনিক সম্পাদক
৮. আইন বিষয়ক সম্পাদক
৯. ধর্ম বিষয়ক সম্পাদক
১০. কর্মসংস্থান বিষয়ক সম্পাদক
১১. অর্থ বিষয়ক সম্পাদক
১২. যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক
১৩. দপ্তর সম্পাদক
১৪. তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক
১৫. প্রচার ও প্রকাশনা সম্পাদক
তফসিল–৫
সাংগঠনিক স্তর
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি
↓
জেলা কমিটি
↓
উপজেলা কমিটি
প্রয়োজনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতির অনুমোদনক্রমে ৭ সদস্যবিশিষ্ট বিভাগীয় সমন্বয়ক কমিটি গঠন করা যাবে।
তফসিল–৬
সাংগঠনিক শৃঙ্খলা ও প্রচারসামগ্রী
সংগঠনের অফিসিয়াল ব্যানার, ফেস্টুন, পোস্টার ও প্রচারসামগ্রীতে সংগঠনের পরিচয়, অনুমোদিত লোগো এবং প্রযোজ্য ক্ষেত্রে কেন্দ্রীয় ও সংশ্লিষ্ট স্থানীয় নেতৃত্বের নাম ও পদবি যথাযথভাবে উল্লেখ করতে হবে।
কোনো প্রচারসামগ্রী এমনভাবে প্রকাশ করা যাবে না, যাতে ব্যক্তিগত বক্তব্য বা কর্মসূচিকে সংগঠনের অনুমোদিত সিদ্ধান্ত হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হয়।
তফসিল–৭
কেন্দ্রীয় সদস্যের সভায় উপস্থিতি ও মাসিক ফি
পরপর ৩ (তিন) মাস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় অনুপস্থিত থাকা এবং একই সময়ে পরপর ৩ (তিন) মাসের নির্ধারিত মাসিক সদস্য ফি পরিশোধ না করা সাংগঠনিক দায়িত্ব পালনে গুরুতর অনিয়ম হিসেবে বিবেচিত হবে।
এক্ষেত্রে—
১. সংশ্লিষ্ট সদস্যকে লিখিত কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে।
২. আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে।
৩. তাঁর বক্তব্য ও পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে।
৪. সন্তোষজনক কারণ না থাকলে তাঁর সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা যেতে পারে।
৫. পরবর্তীতে বকেয়া ফি পরিশোধ, নিয়মিত সভায় অংশগ্রহণ এবং দায়িত্ব পালনের অঙ্গীকারের ভিত্তিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি পদ পুনর্বহালের সিদ্ধান্ত নিতে পারবে।
ধারা ৪৫ : কার্যকর হওয়ার বিধান
এই গঠনতন্ত্র বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের অনুমোদিত সাধারণ সভা/কেন্দ্রীয় সাংগঠনিক কর্তৃপক্ষের অনুমোদনের তারিখ থেকে কার্যকর হবে এবং সংগঠনের সকল কার্যক্রম এই গঠনতন্ত্রের আলোকে পরিচালিত হবে।
অনুমোদন
এই গঠনতন্ত্র বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রমকে সুষ্ঠু, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিকভাবে পরিচালনার লক্ষ্যে প্রণয়ন ও অনুমোদন করা হলো।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

মতামত