ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজার দর নিয়ন্ত্রণে রাখতে সিরাজগঞ্জের কাজিপুরে মোবাইল কোর্টের অভি । যান পরিচালিত হয়েছে। সিলিন্ডারে মেয়াদ না থাকা এবং নির্ধারিত বিক্রয় রশিদ প্রদান না করায় ভোক্তা অধিকার আইনে দুটি প্রতিষ্ঠানকে আর্থিক জরি । মানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার আলমপুর চৌরাস্তায় এই ঝটিকা অভি। যান চালানো হয়। অভি। যানে নেতৃত্ব দেন কাজিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আলমপুর চৌরাস্তার এলপিজি গ্যাস বিক্রয়ের দোকানগুলোতে বেশ কিছু অনিয়মের অভি । যোগ ছিল। এর ভিত্তিতে পরিচালিত অভি । যানের সময় দেখা যায়, ব্যবসায়ীরা ক্যাশ মেমো না রেখেই সিলিন্ডার বিক্রি করছেন। এছাড়া অনেক দোকানে গ্রাহকদের নিরাপত্তার তোয়াক্কা না করে মেয়াদোত্তীর্ণ ঝুঁকি । পূর্ণ এলপিজি গ্যাসের সিলিন্ডার মজুত রাখা হয়েছিল।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে দুই ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থ । দণ্ড প্রদান করা হয়।
অভি । যান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া জানান, মেয়াদোত্তীর্ণ গ্যাসের সিলিন্ডার যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনার কারণ হতে পারে। একইসাথে রশিদ ছাড়া বেচাকেনা বাজার অস্থিতিশীল করে। জনস্বার্থে এবং ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের এই ধরনের অভি । যান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

মতামত