জনতার অনলাইন প্রেস ক্লাব
আইন-কানুন

আইন-কানুন

ভোলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জাম ও ৩৩ হাজার টাকাসহ আটক ৭জন।

ভোলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জাম ও ৩৩ হাজার টাকাসহ আটক ৭জন।

ভোলায় জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জাম ও নগদ ৩৩ হাজার ২৭০ টাকাসহ সাতজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেল ৪টা ৫ মিনিটে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব কাজিরচর ৪ নম্বর ওয়ার্ডের আলমগীর মিস্ত্রীর সুপারি বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভোলা জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩৩ হাজার ২৭০ টাকাসহ সাতজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মোঃ রুবেল (৩০), মোঃ নসু হাওলাদার (৪৫), মোঃ আলাউদ্দিন (৪২), মোঃ মনির হোসেন (২৭), মোঃ রাকিব (৩৬), মোঃ মোতাসিম (৪০) ও মোঃ মনির (৩১)। তারা ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভোলা সদর থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

জুয়া ও অন্যান্য অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ভোলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জাম ও ৩৩ হাজার টাকাসহ আটক ৭জন।

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image
ভোলায় জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জাম ও নগদ ৩৩ হাজার ২৭০ টাকাসহ সাতজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেল ৪টা ৫ মিনিটে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব কাজিরচর ৪ নম্বর ওয়ার্ডের আলমগীর মিস্ত্রীর সুপারি বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।ভোলা জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩৩ হাজার ২৭০ টাকাসহ সাতজনকে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন—মোঃ রুবেল (৩০), মোঃ নসু হাওলাদার (৪৫), মোঃ আলাউদ্দিন (৪২), মোঃ মনির হোসেন (২৭), মোঃ রাকিব (৩৬), মোঃ মোতাসিম (৪০) ও মোঃ মনির (৩১)। তারা ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভোলা সদর থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।জুয়া ও অন্যান্য অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ভোলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জাম ও ৩৩ হাজার টাকাসহ আটক ৭জন।
0:00 0:00
1.0x