জনতার অনলাইন প্রেস ক্লাব
আইন-কানুন

আইন-কানুন

ডামুড্যা উপজেলা uno মহোদয়ের ড্রাইভার মোঃ বাদশা সরদার ৩ নারী সহ মাদকের সরঞ্জাম নিয়ে গ্রেফতার।

ডামুড্যা উপজেলা uno মহোদয়ের ড্রাইভার মোঃ বাদশা সরদার ৩ নারী সহ মাদকের সরঞ্জাম নিয়ে গ্রেফতার।

ডামুড্যা উপজেলা uno মহোদয়ের ড্রাইভার মোঃ বাদশা সরদার  ৩ নারী সহ মাদকের সরঞ্জাম নিয়ে গ্রেফতার।
ডামুড্যা উপজেলা

শরীয়তপুর পৌরসভার একটি ভাড়া বাসা থেকে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচালক মো. বাদশা সরদারসহ তিন নারীকে আটক করেছে পুলিশ। বাসাটি থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে পৌরসভার পাকার মাথা এলাকার ওই বাসা থেকে তাদের আটক করা হয়। এর আগে স্থানীয় লোকজন তাদের আটকে রেখে পুলিশকে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভায় যোগ দিতে শরীয়তপুরে আসেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দীন আইয়ুবী। তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নামিয়ে দেওয়ার পর সরকারি গাড়ি নিয়ে পাকার মাথা এলাকার ওই ভাড়া বাসায় যান গাড়িচালক বাদশা সরদার। বাসাটিতে তিন নারী ভাড়া থাকতেন। তার সেখানে যাতায়াত নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তারা বাসায় গিয়ে চালকসহ তিন নারীকে আটক করেন। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত মাসে ওই তিন নারী বাসাটি ভাড়া নেওয়ার পর থেকে সেখানে বিভিন্ন পুরুষের যাতায়াত ছিল। বাদশা সরদারকেও বিভিন্ন সময় ওই বাসায় যেতে দেখা গেছে বলে দাবি করেন তারা।

বাসাটির কেয়ারটেকার জানান, বাদশা সরদার ওই তিন নারীকে নিজের খালাতো বোন পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নিতে সহায়তা করেন। এরপর থেকে তিনি নিয়মিত সেখানে যাতায়াত করতেন।

আটক নারীদের একজন বলেন, বাদশা তার ভাই হন এবং সেই সম্পর্কেই বাসায় আসতেন। তার অভিযোগ, স্থানীয় কয়েকজন বাসায় ঢুকে তাদের কাছে টাকা চান। টাকা না দেওয়ায় তারা ঘরের ভেতরে মাদক সেবনের সরঞ্জাম রেখে পুলিশকে খবর দেন।

তবে বাদশা সরদারের দাবি, ওই নারীরা তার আত্মীয় নন; তাদের সঙ্গে পরিচয় ছিল। তারা অনেক দিন ধরে বাসা ঠিক করে দেওয়ার অনুরোধ করছিলেন। রোববার সভার কাজে শরীয়তপুরে এসে ইউএনওকে নামিয়ে দেওয়ার পর তাদের সঙ্গে কথা বলতে বাসায় যান তিনি। সেখানে যাওয়ার পর স্থানীয় কয়েকজন এসে দরজায় কড়া নাড়েন। দরজা খোলার পর তারা বাসাটিতে অনৈতিক কর্মকাণ্ড হয় বলে অভিযোগ করেন। 

পালং মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস শুকুর বলেন, ওই বাসায় অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সেবনের খবর পেয়ে পুলিশ যায়। সেখান থেকে মাদক সেবনের কিছু সরঞ্জামসহ তিন নারী ও একজন পুরুষকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ডামুড্যা উপজেলা uno মহোদয়ের ড্রাইভার মোঃ বাদশা সরদার ৩ নারী সহ মাদকের সরঞ্জাম নিয়ে গ্রেফতার।

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image
শরীয়তপুর পৌরসভার একটি ভাড়া বাসা থেকে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচালক মো. বাদশা সরদারসহ তিন নারীকে আটক করেছে পুলিশ। বাসাটি থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।রোববার (১৮ অক্টোবর) দুপুরে পৌরসভার পাকার মাথা এলাকার ওই বাসা থেকে তাদের আটক করা হয়। এর আগে স্থানীয় লোকজন তাদের আটকে রেখে পুলিশকে খবর দেন।স্থানীয় সূত্রে জানা যায়, রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভায় যোগ দিতে শরীয়তপুরে আসেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দীন আইয়ুবী। তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নামিয়ে দেওয়ার পর সরকারি গাড়ি নিয়ে পাকার মাথা এলাকার ওই ভাড়া বাসায় যান গাড়িচালক বাদশা সরদার। বাসাটিতে তিন নারী ভাড়া থাকতেন। তার সেখানে যাতায়াত নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তারা বাসায় গিয়ে চালকসহ তিন নারীকে আটক করেন। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত মাসে ওই তিন নারী বাসাটি ভাড়া নেওয়ার পর থেকে সেখানে বিভিন্ন পুরুষের যাতায়াত ছিল। বাদশা সরদারকেও বিভিন্ন সময় ওই বাসায় যেতে দেখা গেছে বলে দাবি করেন তারা।বাসাটির কেয়ারটেকার জানান, বাদশা সরদার ওই তিন নারীকে নিজের খালাতো বোন পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নিতে সহায়তা করেন। এরপর থেকে তিনি নিয়মিত সেখানে যাতায়াত করতেন।আটক নারীদের একজন বলেন, বাদশা তার ভাই হন এবং সেই সম্পর্কেই বাসায় আসতেন। তার অভিযোগ, স্থানীয় কয়েকজন বাসায় ঢুকে তাদের কাছে টাকা চান। টাকা না দেওয়ায় তারা ঘরের ভেতরে মাদক সেবনের সরঞ্জাম রেখে পুলিশকে খবর দেন।তবে বাদশা সরদারের দাবি, ওই নারীরা তার আত্মীয় নন; তাদের সঙ্গে পরিচয় ছিল। তারা অনেক দিন ধরে বাসা ঠিক করে দেওয়ার অনুরোধ করছিলেন। রোববার সভার কাজে শরীয়তপুরে এসে ইউএনওকে নামিয়ে দেওয়ার পর তাদের সঙ্গে কথা বলতে বাসায় যান তিনি। সেখানে যাওয়ার পর স্থানীয় কয়েকজন এসে দরজায় কড়া নাড়েন। দরজা খোলার পর তারা বাসাটিতে অনৈতিক কর্মকাণ্ড হয় বলে অভিযোগ করেন। পালং মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস শুকুর বলেন, ওই বাসায় অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সেবনের খবর পেয়ে পুলিশ যায়। সেখান থেকে মাদক সেবনের কিছু সরঞ্জামসহ তিন নারী ও একজন পুরুষকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ডামুড্যা উপজেলা uno মহোদয়ের ড্রাইভার মোঃ বাদশা সরদার ৩ নারী সহ মাদকের সরঞ্জাম নিয়ে গ্রেফতার।
0:00 0:00
1.0x