মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০০ মিলিলিটার চোলাই মদসহ বিজয় টুডু (২৪) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ পরিচালিত মোবাইল কোর্টে তাঁকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দুপুর ১টা ১৫ মিনিটে উপজেলার ৬ নম্বর অমরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের কাঠালতলী এলাকার আব্দুর রাজ্জাকের লিচুবাগানের ভেতরে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চিরিরবন্দর থানার এসআই মোঃ জালাল উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় বিজয় টুডুর দখলে থাকা দুটি প্লাস্টিকের বোতল থেকে মোট ৫০০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
পরে ঘটনাটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় আটক বিজয় টুডুকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয় বলে পুলিশের প্রতিবেদন সূত্রে জানা গেছে।
আটক বিজয় টুডু দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ছোটহরিপুর গ্রামের মৃত বলরাম টুডুর ছেলে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী স্বাক্ষরিত ইনসিডেন্ট রিপোর্টে জানানো হয়, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

মতামত