জনতার অনলাইন প্রেস ক্লাব
আইন-কানুন

আইন-কানুন

কচুয়ায় নবমুসলিম তরুণীকে নির্যাতন করে তালাক দিতে বাধ্য করার অভিযোগ

কচুয়ায় নবমুসলিম তরুণীকে নির্যাতন করে তালাক দিতে বাধ্য করার অভিযোগ
ভুক্তভোগী নব মুসলিম মেয়ের ছবি চিত্র,

চাঁদপুরের কচুয়ায় রিয়া নামে এক নবমুসলিম তরুণীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে স্বামীকে তালাক দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে।

উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের উত্তর-পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৭ মাস আগে রিয়া নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং একই গ্রামের আব্দুল্লাহর ছেলে রাব্বি আহমেদকে আদালতের মাধ্যমে বিয়ে করেন।

অভিযোগে জানা যায়, বিয়ের পর প্রথম দিকে পরিবার মেনে নিলেও জীবিকার টানে স্বামী প্রবাসে যাওয়ার পর শাশুড়ি ও চাচা শ্বশুর হাফেজ আল আমিনের সাথে পারিবারিক কলহ শুরু হয়।

নবমুসলিম রিয়ার অভিযোগ, "আমি ভালোবেসে ধর্ম ত্যাগ করে মুসলিম হয়ে বিয়ে করেছি। স্বামী বিদেশে যাওয়ার পর আমার উপর নির্যাতন শুরু হয়। আমাকে জোর করে তালাক দিতে বাধ্য করা হয়েছে। আমি স্বামীর সংসার করতে চেয়েছিলাম।"

তিনি আরও অভিযোগ করেন, গত ১৬ অক্টোবর শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি বাড়িতে নিয়ে গ্রামের কয়েকজন সালিশের উপস্থিতিতে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। এ সময় ২ লক্ষ টাকা কাবিনের কথা বলা হয়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, বিষয়টি সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


কচুয়ায় নবমুসলিম তরুণীকে নির্যাতন করে তালাক দিতে বাধ্য করার অভিযোগ

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image
চাঁদপুরের কচুয়ায় রিয়া নামে এক নবমুসলিম তরুণীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে স্বামীকে তালাক দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে।উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের উত্তর-পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৭ মাস আগে রিয়া নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং একই গ্রামের আব্দুল্লাহর ছেলে রাব্বি আহমেদকে আদালতের মাধ্যমে বিয়ে করেন।অভিযোগে জানা যায়, বিয়ের পর প্রথম দিকে পরিবার মেনে নিলেও জীবিকার টানে স্বামী প্রবাসে যাওয়ার পর শাশুড়ি ও চাচা শ্বশুর হাফেজ আল আমিনের সাথে পারিবারিক কলহ শুরু হয়।নবমুসলিম রিয়ার অভিযোগ, "আমি ভালোবেসে ধর্ম ত্যাগ করে মুসলিম হয়ে বিয়ে করেছি। স্বামী বিদেশে যাওয়ার পর আমার উপর নির্যাতন শুরু হয়। আমাকে জোর করে তালাক দিতে বাধ্য করা হয়েছে। আমি স্বামীর সংসার করতে চেয়েছিলাম।"তিনি আরও অভিযোগ করেন, গত ১৬ অক্টোবর শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি বাড়িতে নিয়ে গ্রামের কয়েকজন সালিশের উপস্থিতিতে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। এ সময় ২ লক্ষ টাকা কাবিনের কথা বলা হয়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয়দের দাবি, বিষয়টি সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কচুয়ায় নবমুসলিম তরুণীকে নির্যাতন করে তালাক দিতে বাধ্য করার অভিযোগ
0:00 0:00
1.0x