জনতার অনলাইন প্রেস ক্লাব
স্বাস্থ্য ও চিকিৎসা

স্বাস্থ্য ও চিকিৎসা

পুরাপাড়া বাজারে অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়।

পুরাপাড়া বাজারে অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়।

পুরাপাড়া বাজারে অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়।

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া বাজারে ২১ অক্টোবর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের অঙ্গসংগঠন ‘অনার্স ক্লাব ব্লাড ব্যাংক’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে সার্টিফিকেট প্রদান করা হয়।

‘মানবতার জয়গানে, এগিয়ে আসুন রক্তদানে’ স্লোগানকে সামনে রেখে সকাল ১০টায় এ কার্যক্রম শুরু হয়। দুপুর পর্যন্ত কার্যক্রম চলার পর মধ্যাহ্নবিরতি শেষে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুনরায় রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন বলেন, সংগঠনটি প্রতি বছর বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে বিনামূল্যে মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে থাকে। বর্তমানে তাদের কাছে আট হাজারেরও বেশি মানুষের রক্তের গ্রুপের তথ্যসংবলিত ডেটাবেজ রয়েছে। জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজনে এ তথ্যভান্ডার সহায়ক ভূমিকা পালন করতে পারে।

সংগঠনটির সভাপতি ওসমান মোল্যা বলেন, ২০২১ সালে যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত সংগঠনটির উদ্যোগে ১৫০টিরও বেশি ব্যাগ রক্তদান করা হয়েছে। মানুষের জীবন বাঁচানো এবং স্বেচ্ছায় রক্তদানে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে তাঁদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন অনার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন, সভাপতি ওসমান মোল্যা, কোষাধ্যক্ষ তারিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকেরা।

রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করেন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের কর্মী কাজী শাকিল, মেহেদি হাসান, তনয় তালুকদার, তারভীর তালুকদার ও মাজহারুল ইসলাম শাকিল।

আয়োজকেরা জানান, রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে রক্ত সংগ্রহ সহজ করার লক্ষ্যে ভবিষ্যতেও এ কার্যক্রল চলমান থাক‌বে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


পুরাপাড়া বাজারে অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়।

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া বাজারে ২১ অক্টোবর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের অঙ্গসংগঠন ‘অনার্স ক্লাব ব্লাড ব্যাংক’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে সার্টিফিকেট প্রদান করা হয়।‘মানবতার জয়গানে, এগিয়ে আসুন রক্তদানে’ স্লোগানকে সামনে রেখে সকাল ১০টায় এ কার্যক্রম শুরু হয়। দুপুর পর্যন্ত কার্যক্রম চলার পর মধ্যাহ্নবিরতি শেষে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুনরায় রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন বলেন, সংগঠনটি প্রতি বছর বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে বিনামূল্যে মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে থাকে। বর্তমানে তাদের কাছে আট হাজারেরও বেশি মানুষের রক্তের গ্রুপের তথ্যসংবলিত ডেটাবেজ রয়েছে। জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজনে এ তথ্যভান্ডার সহায়ক ভূমিকা পালন করতে পারে।সংগঠনটির সভাপতি ওসমান মোল্যা বলেন, ২০২১ সালে যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত সংগঠনটির উদ্যোগে ১৫০টিরও বেশি ব্যাগ রক্তদান করা হয়েছে। মানুষের জীবন বাঁচানো এবং স্বেচ্ছায় রক্তদানে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে তাঁদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন অনার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন, সভাপতি ওসমান মোল্যা, কোষাধ্যক্ষ তারিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকেরা।রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করেন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের কর্মী কাজী শাকিল, মেহেদি হাসান, তনয় তালুকদার, তারভীর তালুকদার ও মাজহারুল ইসলাম শাকিল।আয়োজকেরা জানান, রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে রক্ত সংগ্রহ সহজ করার লক্ষ্যে ভবিষ্যতেও এ কার্যক্রল চলমান থাক‌বে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
পুরাপাড়া বাজারে অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়।
0:00 0:00
1.0x