চাঁদপুরের কচুয়ায় সুদের ১ লাখ টাকা ধার নিয়ে ২১ লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে। উপজেলার বেতকোটা গ্রামের ভেকু চালক মো. জাবের হোসেনের পরিবার একই গ্রামের কাজল রেখা ও তার স্বামী আলাউদ্দিন লিটনের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, ন্যায় বিচার চেয়ে আজ রবিবার (২৫ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে তারা সাংবাদিক সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে জাবের হোসেন জানান, প্রায় ৪ বছর আগে পারিবারিক সংকটে পড়ে তার বাবা আবুল হোসেন একই এলাকার কাজল রেখার কাছ থেকে সুদে ১ লাখ টাকা ধার নেন। ওই সময় নিরাপত্তা হিসেবে তিনি একটি স্বাক্ষর করা ফাঁকা চেক দেন।
জাবেরের অভিযোগ, সেই ১ লাখ টাকার বিপরীতে এখন ২১ লাখ টাকা দাবি করা হচ্ছে।
তিনি আরও জানান, ৫ আগস্টের পর কাজল রেখা ও তার স্বামী আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় এলাকা ছেড়ে ঢাকায় চলে যান। ফলে টাকা পরিশোধে জটিলতা তৈরি হয়।
গত ২১ অক্টোবর ২০২৫ তারিখে চাঁদপুরের আইনজীবী অ্যাডভোকেট ইসরাত জাহান ইমার মাধ্যমে ২১ লাখ টাকা চেয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এরপর চলতি বছরের ২৫ জানুয়ারি কচুয়া আমলী আদালতে তাদের বিরুদ্ধে সিআর মামলা নং- ৭৪/২০২৫ দায়ের করা হয়।
ভুক্তভোগী আবুল হোসেনের দাবি, তার সরলতার সুযোগ নিয়ে ফাঁকা চেকে ২১ লাখ টাকা বসিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তিনি এ মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় মোস্তাক আহমেদ, নাজির হোসেন, বাবুল মিয়া সহ কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম"সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

মতামত