জনতার অনলাইন প্রেস ক্লাব
আইন-কানুন

আইন-কানুন

আশুলিয়ায় মুসলিম নারীকে হিন্দু ছেলে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

আশুলিয়ায় মুসলিম নারীকে হিন্দু ছেলে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ
২৫/১০/২০২৬

আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক মুসলিম গার্মেন্টসকর্মী তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে আশুলিয়ার এক হিন্দু সম্প্রদায়ের পিকআপচালকের বিরুদ্ধে।ভুক্তভোগী ওই তরুণী (১৯) শনিবার আশুলিয়া থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়েরে করেছে । অভিযুক্ত মালি জয় (২৮) শ্রীপুর হাসান কলোনী এলাকার বাসিন্দা এবং পেশায় পিকআপচালক।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী সম্প্রতি তার জমজ বোনের সঙ্গে শ্রীপুর এলাকায় থাকতেন এবং আশুলিয়ার একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। গত ২৫ সেপ্টেম্বর রাতে পারিবারিক মনোমালিন্যের কারণে তিনি বোনের বাসা থেকে বের হলে অভিযুক্তের সঙ্গে দেখা হয়।

অভিযুক্ত তাকে আশ্রয় দেওয়ার কথা বলে নিজ বাসায় নিয়ে যায় এবং ওই রাতেই কু-প্রস্তাব দেয়। রাজি না হলে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।পরে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন তাকে নিজ বাসায় রাখে এবং শারীরিক সম্পর্ক অব্যাহত রাখে। কিন্তু বিয়ে না করে তাকে ঘোরাতে থাকে। সর্বশেষ গত ১১ অক্টোবর রাতে আশুলিয়ার শ্রীপুর হাসান কলোনী এলাকার বাসায় ফের ধর্ষণ করা হয়।

বিয়ের কথা বললে অভিযুক্ত বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এরপর ভুক্তভোগী ওই বাসা ছেড়ে চলে আসেন। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত বিভিন্ন সময় ফোন করে হুমকি দিয়ে আসছেন।ভুক্তভোগী জানান, ঘটনাটি তিনি পরিবার ও আত্মীয়দের জানান এবং আইনগত পরামর্শ নিয়ে থানায় আসেন। সামাজিক লজ্জা ও ভয়ের কারণে অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ভুক্তভোগী তরুণী থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নারীর প্রতি সহিংসতা ও বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।স্থানীয়রা বলছেন, বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন ও ধর্ষণের অভিযোগ নতুন নয়।

এধরনের ঘটনায় ভুক্তভোগীদের সাহস নিয়ে এগিয়ে আসা এবং আইনি সহায়তা পাওয়া নিশ্চিত করা জরুরি। পাশাপাশি নারীদের সচেতনতা ও আইনি পরামর্শ সেবা সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন তারা।

ভুক্তভোগীর দাবি কঠোর শাস্তি নিশ্চিত করণ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


আশুলিয়ায় মুসলিম নারীকে হিন্দু ছেলে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image
আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক মুসলিম গার্মেন্টসকর্মী তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে আশুলিয়ার এক হিন্দু সম্প্রদায়ের পিকআপচালকের বিরুদ্ধে।ভুক্তভোগী ওই তরুণী (১৯) শনিবার আশুলিয়া থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়েরে করেছে । অভিযুক্ত মালি জয় (২৮) শ্রীপুর হাসান কলোনী এলাকার বাসিন্দা এবং পেশায় পিকআপচালক।অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী সম্প্রতি তার জমজ বোনের সঙ্গে শ্রীপুর এলাকায় থাকতেন এবং আশুলিয়ার একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। গত ২৫ সেপ্টেম্বর রাতে পারিবারিক মনোমালিন্যের কারণে তিনি বোনের বাসা থেকে বের হলে অভিযুক্তের সঙ্গে দেখা হয়।অভিযুক্ত তাকে আশ্রয় দেওয়ার কথা বলে নিজ বাসায় নিয়ে যায় এবং ওই রাতেই কু-প্রস্তাব দেয়। রাজি না হলে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।পরে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন তাকে নিজ বাসায় রাখে এবং শারীরিক সম্পর্ক অব্যাহত রাখে। কিন্তু বিয়ে না করে তাকে ঘোরাতে থাকে। সর্বশেষ গত ১১ অক্টোবর রাতে আশুলিয়ার শ্রীপুর হাসান কলোনী এলাকার বাসায় ফের ধর্ষণ করা হয়।বিয়ের কথা বললে অভিযুক্ত বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এরপর ভুক্তভোগী ওই বাসা ছেড়ে চলে আসেন। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত বিভিন্ন সময় ফোন করে হুমকি দিয়ে আসছেন।ভুক্তভোগী জানান, ঘটনাটি তিনি পরিবার ও আত্মীয়দের জানান এবং আইনগত পরামর্শ নিয়ে থানায় আসেন। সামাজিক লজ্জা ও ভয়ের কারণে অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ভুক্তভোগী তরুণী থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নারীর প্রতি সহিংসতা ও বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।স্থানীয়রা বলছেন, বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন ও ধর্ষণের অভিযোগ নতুন নয়।এধরনের ঘটনায় ভুক্তভোগীদের সাহস নিয়ে এগিয়ে আসা এবং আইনি সহায়তা পাওয়া নিশ্চিত করা জরুরি। পাশাপাশি নারীদের সচেতনতা ও আইনি পরামর্শ সেবা সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন তারা।ভুক্তভোগীর দাবি কঠোর শাস্তি নিশ্চিত করণ।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
আশুলিয়ায় মুসলিম নারীকে হিন্দু ছেলে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ
0:00 0:00
1.0x