হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে সামাজিক বৈঠক
বিশেষ প্রতিনিধি:
জমিজমা সংক্রান্ত বিরোধ নিরসনে ও সামাজিকভাবে বিষয়টি সমাধানের লক্ষ্যে নোয়াখালীতে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে এক সামাজিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল স্থানীয় থানায় আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন থানার (এসআই)এজহার। এছাড়াও মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র পক্ষে উপস্থিত ছিলেন
আবুল কালাম আজাদ সেন্ট্রাল রিপোর্টার হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, ফেনী জেলা সভাপতি মো. হানিফ, নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আউয়াল এবং সেনবাগ উপজেলার প্রতিনিধি লিটন।
বৈঠকে উভয় পক্ষের উপস্থিতিতে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে সামাজিকভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে উভয় পক্ষের প্রাপ্ত অংশ সঠিকভাবে হিসাব ও মেপে বুঝিয়ে দেওয়ার জন্য জায়গা পরিমাপের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতা ও কোন্দল এড়িয়ে সামাজিকভাবে পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

মতামত